এক্সপ্লোর

Upcoming IPO: আইপিও আনতে চলেছে হেডফোন-ঘড়ি নির্মাতা সংস্থা বোল্ট ? কী পরিকল্পনা প্রতিষ্ঠাতা বরুণ গুপ্তার ?

Boult IPO: এই বছর বাজারে আইপিও আনবে না বোল্ট, জানিয়েছেন প্রতিষ্ঠাতা বরুণ গুপ্তা। তবে এই বছরের মধ্যেই বোল্ট সংস্থাকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করার চেষ্টা করবেন তিনি।

Boult IPO: ভারতের অডিয়ো ডিভাইস ও সিস্টেম নির্মাতা ব্র্যান্ড হিসেবে খুবই জনপ্রিয় সংস্থা বোল্ট যার প্রতিষ্ঠাতা বরুণ গুপ্তা। এবার এই সংস্থা নিজেদের একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়ে তুলতে চায়। আর এই লক্ষ্যে সংস্থার উদ্দেশ্য হল বার্ষিক ১০০০ কোটি টাকা আয় করা। এমনকী এর পাশাপাশি বোল্ট সংস্থা আগামী বছর ২০২৫ সালেই আইপিও (Upcoming IPO) আনতে চলেছে। একটি সাক্ষাৎকারে বোল্ট সংস্থার প্রতিষ্ঠাতা এই আইপিও (Boult IPO) আনা এবং সংস্থার আগামী দিনের লক্ষ্যের ব্যাপারে জানিয়েছেন। নতুন ক্যাটাগরিতে পণ্য নিয়ে আসার কথাও বলেছেন তিনি।

কী লক্ষ্য রয়েছে বোল্ট সংস্থার

এই বছর বাজারে আইপিও আনবে না বোল্ট, জানিয়েছেন প্রতিষ্ঠাতা বরুণ গুপ্তা। তবে এই বছরের মধ্যেই বোল্ট সংস্থাকে আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত করার চেষ্টা করবেন তিনি। অফলাইনে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য নিয়ে আসতে চায় বোল্ট (Boult IPO)। বরুণ গুপ্তা জানিয়েছেন, বোল্ট সংস্থাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়ে বছরে ১০০০ কোটি টাকায় আয় হওয়ার পরেই বাজারে আইপিও আনবেন তাঁরা। এখন এই বোল্ট সংস্থার বাজারমূল্য ৫০০ কোটি টাকা। তাঁর আশা যে ২০২৩-২৪ অর্থবর্ষে ৬৫০-৭০০ কোটি রেভিনিউ অর্জন করবে বোল্ট। তবে লক্ষ্যপূরণের পরেই কেবলমাত্র আইপিও আনবে বোল্ট।

অন্যান্য সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় বোল্ট

বট এবং নয়েজের মত সংস্থার সঙ্গে এখন ভারতের বাজারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বোল্ট সংস্থা (Boult IPO)। অফলাইন স্টোরগুলিতে আগের বছরেই জায়গা করে নিয়েছে বট, নয়েজের মত সংস্থাগুলি। বরুণ গুপ্তা জানিয়েছেন যে এই সংস্থা দেশের ২০ হাজার দোকানে পৌঁছাতে চায়। সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে বোল্ট। ৪০০০ পয়েন্ট সেলের লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে এই সংস্থা।

দেশেই তৈরি হচ্ছে ৯০ শতাংশ পণ্য

গত বছরই আমেরিকা ও ব্রিটেনের বাজারে পৌঁছে গিয়েছে বোল্ট। ২০২৪ সালের শুরু থেকেই নেপালের বাজারেও ঢুকে পড়েছে বোল্ট সংস্থার পণ্য। বরুণ গুপ্তার কোথায়, প্রথম দিন থেকে 'মেক ইন ইন্ডিয়া, ফর ওয়ার্ল্ড' এই উদ্দেশ্যে কাজ করে গিয়েছে বোল্ট (Boult IPO)। ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বাজারেও এই বছর পৌঁছাতে চায় বোল্ট। এখনও পর্যন্ত দেশেই এই সংস্থার ৯০ শতাংশ পণ্য তৈরি হচ্ছে। সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সইফ আলি খান ও ক্রিকেটার সূর্যকুমার যাদবকে।

আরও পড়ুন: Share Market Holiday: মে মাসে ১০ দিন বন্ধ থাকবে বাজার, জানেন কবে কবে ছুটি শেয়ার বাজারে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget