এক্সপ্লোর

Zomato IPO Day 1 Subscription: আইপিও চালু করল জোম্যাটো, লক্ষ্য ৯,৩৭৫ কোটি টাকা সংগ্রহ

Zomato will finalize the IPO share allotment around July 22. | শেষ খবর পাওয়া পর্যন্ত ৪,১৯৬ কোটি টাকা সংগ্রহ করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

মুম্বই: শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করার জন্য আজ থেকে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) চালু করল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো। শুক্রবার পর্যন্ত চলবে আইপিও। এর মাধ্যমে ৯,৩৭৫ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে জোম্যাটোর। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪,১৯৬ কোটি টাকা সংগ্রহ করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 

আজ সকাল ১০টা থেকে আইপিও চালু করেছে জোম্যাটো। প্রতিটি শেয়ারের দাম রাখা হয়েছে ৭২ থেকে ৭৬ টাকার মধ্যে। ফেস ভ্যালু এক টাকা করে।

জোম্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৯,০০০ কোটি টাকার ইক্যুইটি শেয়ার ছাড়া হচ্ছে বাজারে। এছাড়া নকরি ডট কম যে সংস্থার অধীনস্থ, সেই ইনভেস্টর ইনফো এজ (ইন্ডিয়া)-র ৩৭৫ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে।

জোম্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আইপিও চালু করার আগে গতকাল থেকেই অ্যাঙ্কর ইনভেস্টরদের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু করা হয়। তার মাধ্যমে ৪,১৯৬ কোটি টাকা সংগ্রহ করে জোম্যাটো। ১৮৬ জন অ্যাঙ্কর ইনভেস্টর ৭৬ টাকা করে মোট ৫৫,২১,৭৩,৫০৫টি শেয়ার কেনেন। 

জোম্যাটোর অ্যাঙ্কর ইনভেস্টরদের মধ্যে রয়েছে টাইগার গ্লোবাল ইনভেস্টমেন্ট ফান্ড, ব্ল্যাকরক, ফিডেলিটি, জেপি মর্গ্যান, মর্গ্যান স্ট্যানলি, টি রো প্রাইস, কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড, সিঙ্গাপুর সরকার, এসবিআই মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, কোটাক মিউচুয়াল ফান্ড, ইউটিআই মিউচুয়াল ফান্ড, মতিলাল অসোয়াল এএমসি, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, টাটা মিউচুয়াল ফান্ড, গোল্ডম্যান স্যাকস ইন্ডিয়া, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, ফ্র্যাঙ্কলিন টেম্পটেলন ও এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট। এছাড়া আরও কয়েকটি সংস্থা প্রাথমিকভাবে জোম্যাটোর শেয়ার কেনে। 

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১.১৫-র মধ্যে জোম্যাটোর ৩৬ শতাংশ শেয়ার বিক্রি হয়ে গিয়েছে। রিটেল বিনিয়োগকারীদের মধ্যে জোম্যাটোর শেয়ারের বেশ ভাল চাহিদা দেখা যাচ্ছে। জোম্যাটো ৭১.৯২ কোটি শেয়ার বিক্রি করার কথা জানিয়েছে। এখনও পর্যন্ত ২৫.৮৩ কোটি শেয়ার বিক্রি হয়েছে।

সেরা শিরোনাম

Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Gold-Silver Price Today: সুনামির বেগে রুপোর দরপতন ! তবে বাড়ল সোনার দাম, আজ দাম কত হল দুই মহা-মূল্যবান ধাতুর ?
সুনামির বেগে রুপোর দরপতন ! তবে বাড়ল সোনার দাম, আজ দাম কত হল দুই মহা-মূল্যবান ধাতুর ?
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget