এক্সপ্লোর

South 24 Parganas:নরেন্দ্রপুরের ব্যবসায়ী খুনে ধৃত আরও ১

Businessman Killed In Narendrapur:নরেন্দ্রপুরে ব্যবসায়ী সাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরে (Narendrapur Businessman Murder) ব্যবসায়ী শাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ২। ধৃতের নাম বিনয়কৃষ্ণ দাস। পুলিশের দাবি, সে 'টিপার' হিসেবে কাজ করেছিল।

কী জানা গেল?
পুলিশের দাবি, গড়িয়ার বোয়ালিয়ায় ভাড়াবাড়িতে থাকত বিনয়কৃষ্ণ। গড়িয়া স্টেশনের সন্ধ্যাবাজারে তার একটা দোকানও রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিনয়কৃষ্ণ 'টিপার' হিসেবে কাজ করেছিল। সাহিদের কাছে টাকা থাকা এবং তার গতিবিধি সংক্রান্ত তথ্য সেই দুষ্কৃতীদের কাছে পৌঁছে দিয়েছিল বলে খবর। যদিও নিহতের পরিবারের দাবি, CBI তদন্তের দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায়, চোখে ধুলো দিতেই দেড়মাসের মাথায় পুলিশ এই গ্রেফতারি করল। গত ১৪ অগাস্ট, বাড়ির সামনে গুলি করে খুন করা হয় বছর ২৬-এর শাহিদ মণ্ডলকে। গত শুক্রবার, কুলতলির মেরিগঞ্জের বাসিন্দা অভিজিৎ নস্করকে প্রথম গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।

কী ভাবে হত্যা?
গত ১৪ অগাস্ট, রাত ১২ টা ১৫ মিনিট নাগাদ, কুমড়োখালি মোড়ের কাছে নরেন্দ্রপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে শ্যুটআউটের ঘটনা ঘটে। তাতেই মারা যান শাহিদ মণ্ডল নামে ২৬ বছরের ওই যুবক। পুলিশি তদন্তে জানা যায়, শাহিদ বাবার ব্যবসা দেখাশোনা করতেন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও ব্যবসার টাকা সংগ্রহ করে স্কুটারে করে ফিরছিলেন যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে ৩ দুষ্কৃতী। তাদের সবার মাথায় হেলমেট ছিল।পরিবারের দেওয়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, দু'জন ২ জন রাস্তায় দাঁড়িয়ে। কিছুক্ষণ পর বাইক ঘুরিয়ে ইএম বাইপাসের দিকে যায় তারা। এরপর ফিরেও আসে। শাহিদ মণ্ডল সেখানে পৌঁছনোর পরই গুলি চালায় তারা। এরপর পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় খুনের মামলাও রুজু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে। কিন্তু, ঘটনার পর ১ মাস কেটে গেলেও, নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর দ্বারস্থ হয় নিহতের পরিবার। তার পর, গত কাল অর্থাৎ শনিবার, ঘটনার  ১ মাস ১০ দিনের মাথায় প্রথম গ্রেফতারি হয়।কুলতলির মেরিগঞ্জের বাসিন্দা অভিজিৎ নস্করকে গ্রেফতার করে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও নরেন্দ্রপুর থানার পুলিশ। 
এবার দ্বিতীয় গ্রেফতারি।

আরও পড়ুন:রোদ ঝলমলে আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget