এক্সপ্লোর

Raidighi Fire:গভীর রাতে বিধ্বংসী আগুন রায়দিঘির কাশীনগর বাজারে

Raidighi Fire:গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির কাশীনগর বাজারের ৪টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও বেশ কয়েকটি দোকানও।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে বিধ্বংসী আগুনে (Raidighi Market Fire) পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির কাশীনগর বাজারের ৪টি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও বেশ কয়েকটি দোকানও। এলাকাবাসীর চোখেমুখে এখনও ভয়ের ছাপ স্পষ্ট। 

বিশদ...
স্থানীয় সূত্রের খবর, গত কাল, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ বাজারের একটি মিষ্টি দোকানে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া ভূসিমাল, ওষুধ এবং ফাস্টফুডের দোকানগুলিতে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মিষ্টির দোকানে রাখা গ্যাস সিলিন্ডার ফেটে ওই আগুন আরও ভয়াবহ আকার নিয়েছিল। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বুঝতে পেরে দমকলকে খবর দেন। কিন্তু ডায়মন্ড হারবার এবং জয়নগর থেকে দমকল পৌঁছতে বেশ কিছুক্ষণ দেরি হয়। তত ক্ষণে বালতি ও ড্রামে জল এনে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু আগুনের লেলিহান শিখা ৪টি দোকান সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনীও পৌঁছে যায়। স্থানীয়দের ভিড় সরিয়ে দিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলেন তাঁরা। ঘটনাস্থলে আসেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতাও। সোমবার রাতের ওই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিক অনুমান। পুলিশ ও দমকলের ধারণা, মিষ্টির দোকানের আঁচ থেকেই আগুন লেগেছিল। তদন্ত চলছে।

আগুনের ঘটনা...
এই রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা বিরল নয়। তবে বাজারের মতো ঘিঞ্জি এলাকায় আগুন যে বিপদের সম্ভাবনা বহুগুণ বাড়াতে পারে, সে কথাও অজানা নয়। গত ডিসেম্বরেই যেমন কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাজারে আগুন এলে একাধিক দোকান ভস্মীভূত দোকান হয়ে যায়, ৯ জন জখম হন। তাঁদের মধ্যে ২ জন গুরুতর জখম হয়েছিলেন বলে খবর। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে, গত জুলাই মাসে, বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় হাওড়ার মঙ্গলাহাট। ১ হাজার দোকান ছাই হয়ে গিয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে হয় দমকলের ১৮টি ইঞ্জিনকে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয়রা।

আরও পড়ুন:কেশিয়াড়িতে ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ! ' বাপের সম্পত্তি নাকি? ' ঝাঁঝ দিলীপের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget