এক্সপ্লোর

Thunderstorm Death: তুমুল ঝড়বৃষ্টিতে রাজ্যে মৃত ৯, সোশ্য়াল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

West Bengal Weather: সোম-সন্ধ্যার তুমুল ঝড়বৃষ্টিতে গোটা রাজ্যে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তথ্য় দিয়ে শোকপ্রকাশ করলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুনীত হালদার, হাওড়া ও কলকাতা: সোম-সন্ধ্যার তুমুল ঝড়বৃষ্টিতে (Disaster Death In West Bengal) গোটা রাজ্যে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তথ্য় দিয়ে শোকপ্রকাশ করলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee On Disaster Death)। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এঁদের মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ২ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও জানান, এদিন নদীয়া জেলায় দেওয়াল ভেঙে ২ জন মারা যান। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয় ১ জনের। 

বিশদ...
টানা তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ যখন পুড়ছে, তখন স্বস্তির বার্তা হয়ে সোমবার সন্ধ্যায় আসে বৃষ্টি। কলকাতা-সহ একাধিক দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়, সঙ্গে বিপুল ঝড়ও হয়েছে। তাতে মাটি খানিক ঠান্ডা হয়েছে ঠিকই, তবে প্রাণহানি এড়ানো যায়নি।

মুখ্যমন্ত্রী, এদিন তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে, গত কালের বিপর্যয়ে মৃতের কথা জানানোর পাশাপাশি আশ্বস্ত করেন, দিন-রাত এক করে বিপর্যয় মোকাবিলায় কাজ করে চলেছে রাজ্য প্রশাসন। ত্রাণ এবং নিয়ম অনুযায়ী এককালীন ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও দেখছে প্রশাসন, জানিয়েছেন তিনি। গত কাল বিপর্যয় চলাকালীন যে ৯ জন এবং আজ যে ৩ জনের মৃত্যু হয়, তাঁদের প্রত্যেকের পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

আর যা...
গত কালের ঝড়বৃষ্টিতে হাওড়াতেও এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল হাওড়ার কোনা। আজ সকালে মৃতার স্বামী লক্ষ্য করেন, বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। পরে লিলুয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতার নাম মমতা চৌধুরী বলে জেনেছে পুলিশ। বয়স ৭০ বছর। পুলিশ সূত্রে খবর, স্ত্রী মমতাকে নিয়ে কোনার চৌধুরীপাড়ার পুরনো বাসিন্দা বীরেন্দ্রনাথ চৌধুরী (৮০) প্রায় দেড়শ বছর প্রাচীন একটি দোতলা বাড়িতে থাকতেন। দুজনেই বয়সজনিত কারণে অসুস্থ। গত কাল সন্ধেয় ঝড়বৃষ্টি শুরু হয়, চলে রাত পর্যন্ত। রাতে বাড়ির দোতলায় স্বামী এবং স্ত্রী দুটি পাশাপাশি ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎই পুরনো বাড়ির ছাদের চাঙর বৃদ্ধার মাথায় ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অসুস্থতার কারণে তিনি আর বিছানা ছেড়ে উঠতে পারেননি। পাশের ঘরে স্বামী শুয়ে থাকলেও তাঁকে ডাকতে পারেননি। ওই অবস্থায় মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

গত কালের ছবি...
পরিসংখ্যান জানাচ্ছে, গত কাল সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত শুধু কলকাতা শহরেই ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতের দিকে শহরের একাধিক জায়গায় জল জমে যায়। মহানগর ছাড়াও মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকে বাঁকুড়া, পুরুলিয়া ও নদীয়া। আজ, মঙ্গলবারও ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা থাকছে। সেই তালিকায় থাকছে, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্য দিকে, উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

আরও পড়ুন:বৈধ নিযুক্তি কত, অবৈধ ভাবে চাকরি পেয়েছেন কতজন, সুপ্রিম কোর্টে হিসেব দিল SSC

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
সরকার বদলাতেই দিনে কর বেড়েছে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? বীরভূমে তল্লাশিতে পুলিশ
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget