এক্সপ্লোর

SSC Scam Case: বৈধ নিযুক্তি কত, অবৈধ ভাবে চাকরি পেয়েছেন কতজন, সুপ্রিম কোর্টে হিসেব দিল SSC

SSC Recruitment Case: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে শুনানি চালাকালীন এই তথ্য দিল SSC. 

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বৈধ নিয়োগের সংখ্যা জানাল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার শুনানি চলাকালীন, SSC জানায়, যোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা ১৯ হাজার। মেধাতালিকা অনুযায়ী তাঁদের নিয়োগ করা হয়েছিল বলে জানাল SSC. পাশাপাশি অবৈধ ভাবে ৭ হাজার জনকে নিয়োগ করা হয়েছে বলে সর্বোচ্চ আদালতে জানাল তারা। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে শুনানি চালাকালীন এই তথ্য দিল SSC. (SSC Scam Case)

এর আগে কলকাতা হাইকোর্টে তিন-তিন বার হলফনামা জমা দিয়ে SSC জানায়, ৫ হাজার ২৫০ জনকে অযোগ্য বলে জানায় SSC. আজ সুপ্রিম কোর্টে জানাল, অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা ৭ হাজার। যোগ্যদের চেয়ে অযোগ্যদের চাকরি বাঁচাতে বেশি তৎপরতা চোখে পড়ছে বলে এযাবৎ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে এদিন আদালতে যোগ্য চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করল SSC অযোগ্যদের হয়ে আদালতে কোনও সওয়াল করছে না তারা। 

OMR শিটের প্রসঙ্গও এদিন উঠে আসে আদালতে। OMR শিট কবে নষ্ট করা হয়েছিল, নাইসাকে টেন্ডারের মাধ্যমে বরাত দেওয়া হয়নি বলে যে অভিযোগ, সেই নিয়ে SSC-কে প্রশ্ন করে আদালত। জবাবে SSC সীমিত টেন্ডারের মাধ্যমে বরাতের কথা জানায়। কিন্তু তার স্ক্যান্ড কপি কেন নেই SSC-র সার্ভারে, টেন্ডারে কয়টি সংস্থা অংশ নিয়েছিল, জানতে চায় আদালত। SSC জানায়, চারটি সংস্থা টেন্ডারে অংশ নেয়। কাজ সম্পূর্ণ না করতে পারলে করতেই হবে না বলে কেন নাইসা-কে আগেই জানানো হল না প্রশ্ন তোলে আদালত। 

SSC-র উদ্দেশে এদিন আদালত বলে, সরকারি নিয়োগে যদি মানুষের ভরসা উঠে যায়, তাহলে কী রইল? অনেক দরিদ্র মানুষও সরকারি চাকরির আশায় থাকেন। সরকারি চাকরি অত্যন্ত মূল্যবান। তথ্য না থাকলে সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত। বহিরাগত এজেন্সির কাছে কেন সব তথ্য থাকবে, প্রশ্ন তোলে আদালত। জবাবে SSC বলে, "এটা তো মানুষের তথ্য! নাইসার তথ্যের ভিত্তিতেই তদন্ত করেছে CBI." কলকাতা হাইকোর্ট বেতন ফেরত নিয়ে যে নির্দেশ দিয়েছে, তা যুক্তিযুক্ত নয়, সেখানে বিভাজন ঘটানো হয়েছে বলে জানায় তারা। 

আরও পড়ুন: SSC Recruitment Scam: 'কারা যোগ্য-কারা অযোগ্য, বলতে পারবে এসএসসি' কমিশনের কোর্টে বল ঠেলল রাজ্য

অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে এর আগে হাইকোর্টের তরফে CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়। রাজ্যের মন্ত্রিসভার সদস্যদেরও প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে জানানো হয়েছিল। এদিন হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে সওয়াল-জবাব করে রাজ্য। শুনানি চলাকালীন রাজ্য জানায়, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল ঠিকই, কিন্তু নিয়োগ করা হয়নি কাউকে। হাইকোর্টের নির্দেশেই শূন্যপদে নিয়োগ হয়নি। তাহলে কেন তদন্তের নির্দেশ দেওয়া হল, প্রশ্ন তোলে রাজ্য। (SSC Recruitment Case)

এদিন আদালতে রাজ্য জানায়, আদালতের নির্দেশে শূন্য় পদে কাউকে নিয়োগ করা হয়নি। আদালতের নির্দেশের অপেক্ষাই করেছে। তার পরও কেন CBI তদন্তের নির্দেশ, প্রশ্ন তোলে রাজ্য। এর পাল্টা আদালত বলে, "সুপ্রিম কোর্ট CBI-কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের সিবিআই-নির্দেশ কি তারই অনুসারী বলে মনে হয় না?" তাতে রাজ্য জানায়, সুপ্রিম কোর্ট র‍্যাঙ্ক জাম্প, ওএমআর দুর্নীতির তদন্ত করতে বলেছিল। হাইকোর্টের বিশেষ বেঞ্চে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সওয়াল-জবাব হয়নি। রাজ্য প্রশ্ন তোলে, এই নির্দেশের ফলে কি মন্ত্রিসভা, আইন বিভাগ, অর্থ দফতরকে জিজ্ঞাসাবাদ, সবাইকে হেফাজতে নেবে সিবিআই, যে পদ্ধতিতে সিবিআই-নির্দেশ, তা কি বহাল থাকতে পারে? রাজ্য মন্ত্রিসভার হয়ে এমনই সওয়াল করে রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget