এক্সপ্লোর

Purba Medinipur: পূর্ব মেদিনীপুরে পুকুরে যাত্রী বোঝাই বাস উল্টে দুর্ঘটনা, ঘটনাস্থলে পুলিশ

Bus Accident: সাতসকালে সাংঘাতিক অঘটন। হলদিয়ার ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে পুকুরে যাত্রী বোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সাতসকালে পুকুরে পড়ে গেল যাত্রী বোঝাই বাস (loaded bus)। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর চাপা পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) এই ঘটনা ঘটে।

হলদিয়ায় যাত্রী বোঝাই বাস উল্টে দুর্ঘটনা

সাতসকালে সাংঘাতিক অঘটন। হলদিয়ার (Haldia) ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে পুকুরে যাত্রী বোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাত সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়াবহ ছবিতে দেখা যায় পুকুরে বেঁকে অর্ধেক ডুবে রয়েছে বাসটি। স্থানীয় সূত্রে খবর, বাসে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৮টা নাগাদ হলদিয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাওয়ার পথে চকদ্বীপা হাইস্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেসরকারি বাসটি। স্থানীয়দের আশঙ্কা, বাসটি যেভাবে পুকুরে পড়ে রয়েছে সেক্ষেত্রে একাধিক যাত্রী চাপা পড়তে পারে। স্থানীয় বাসিন্দা, ভবানীপুর থানার পুলিশের সঙ্গে তিনটি ক্রেন এসেছে যাত্রীদের উদ্ধার করতে। বাসটিকে টেনে তোলার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: Fake Appointment Letter: ভুয়ো নিয়োগপত্র বিলি বিভ্রান্তি বলে মানল রাজ্য, পুনরাবৃত্তি হবে না, আশ্বাস মুখ্যসচিবের

বাস থেকে সাঁতরে বেরিয়ে আসতে দেখা যায় একাধিক যাত্রীকে। ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের সামনের কাচ ভেঙে উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে ভিড় জমেছে স্থানীয় বাসিন্দাদের। 

চলতি মাসেই পশ্চিম মেদিনীপুরেও এক সাংঘাতিক বাস দুর্ঘটনা ঘটে। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সেই অঘটন ঘটে। সরকারি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে ঠিকভাবে ব্রেক না দিয়েই নেমে পড়েছিলেন বাসের চালক। এরপর বাসের বনেট খোলার চেষ্টা করে খালাসি। দাঁড়িয়ে থাকা গাড়ি পিছিয়ে যেতে শুরু করে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ছেলের, আহত হন বাবা। 

প্রত্যক্ষদর্শীরা বলেন,  যাত্রী নামিয়ে ওই গাড়ির চালক গাড়িটাকে দাঁড় করিয়ে শৌচাগারে চলে যান। তারপরে কন্ডাক্টর গাড়ির বনেট খুলে মালপত্র বের করার চেষ্টা করে। তখনই গাড়ির হ্যান্ডব্রেক না মেরে রাখায় ওই মুহূর্তে গাড়ি নিউট্রাল হয়ে যায়। পিছন দিকে গড়াতে শুরু করে গাড়ির চাকা। সকালের ব্যস্ত সময়ে বাসস্ট্যান্ডে ছিলেন অনেকেই। তখনই অঘটন ঘটে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget