এক্সপ্লোর

RG Kar News: জুনিয়র জুনিয়র চিকিৎসকদের তলবের প্রতিবাদে অভয়ার মা-বাবাও, তুললেন গুরুতর অভিযোগ, কী বললেন ?

Abhaya Parents On RG Kar Junior Doctor Summons : 'আন্দোলনকে দমাতেই পুলিশের তলব..' ? বউবাজার থানার বাইরে প্রতিবাদ অভয়ার মা-বাবার

সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও আশাবুল হোসেন, কলকাতা : ১০ মাস আগের মামলায় জোড়া থানায় হাজিরা দিলেন আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত দুই জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায় ও ঋতব্রত ঘোষ। হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায়।বউবাজার থানায় হাজির দিলেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইন্টার্ন ঋতব্রত ঘোষ।  আন্দোলনকে দমাতেই পুলিশের তলব, এমনটাই অভিযোগ করেছেন আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা। 

আরও পড়ুন, 'ভোট চুরি' বিতর্কে রাহুলের পাশে অভিষেক, পাল্টা কী বললেন শুভেন্দু ?

 মামলার পর মামলা। পুলিশের নোটিসের পর নোটিস। আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে রাজপথে নামাটাই কি চিকিৎসক কিংবা জুনিয়র চিকিৎসকদের সবচেয়ে বড় অপরাধ? সেই ভয়ঙ্কর ঘটনার ১ বছর কেটে যাওয়ার পর আবার সুবিচারের দাবিতে পথে নামাতেই কি তাঁরা ফের পুলিশের চক্ষুশূল হয়ে উঠেছেন? নানা মহলে প্রশ্নগুলো উঠছে, তার কারণ, গত সোমবার ঠাকুরপুকুর থানায় হাজিরা দিয়েছিলেন অভয়ামঞ্চের আহ্বায়ক দুই চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরী। 
 
এক সপ্তাহের ব্য়বধানে, জোড়া থানায় হাজিরা দিতে হল দুই জুনিয়র চিকিৎসককে। ১০ মাস আগের মামলায় হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায় বউবাজার থানায় হাজির হলেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইন্টার্ন ঋতব্রত ঘোষ। গতবছর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের  দেহ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে তিলোত্তমার রাজপথে। 

গত বছর ৫ থেকে ২১ অক্টোবরের মধ্য়ে বউবাজার বাজার ও হেয়ার স্ট্রিট থানায় ৮টি পৃথক মামলা  দায়ের হয়।সেই মামলার তদন্তেই সোমবার তলব করা হয় এই দুজনকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য  অনিকেত মাহাতো বলেন,পুলিশের প্রতিহিংসামূলক পদক্ষেপ। সেই জায়গা থেকে আমরা বিক্ষোভও প্রদর্শনও করছি থানার বাইরে। আমরা যেটা মনে করি ১১ মাস অতিবাহিত হওয়ার পর সেই পুরনো দিনের অনশন, আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে এতদিন পর পুলিশের পদক্ষেপ কেন? 
 
জুনিয়র চিকিৎসকদের তলবের প্রতিবাদ করতে এদিন বউবাজার থানার বাইরে হাজির হন আর জি করে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবাও। আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, ওঁরা তো আমার মেয়ের সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেছে। আন্দোলনে নেমেছিল, তাকে দমিয়ে রাখার জন্য সরকার এই ব্য়বস্থার পথ অবলম্বন করে দিয়েছে। সেটা আমাদের মনে আরও বেশি ব্য়াথা দিয়েছে ভয় দেখানো ছাড়া কিছু নয়। ভয় দেখানো। 

 পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুই সিনিয়র চিকিৎসক কৌশিক চাকি, অভীক কারক ও এক জুনিয়র চিকিৎসক অরিন্দম ঘোষকে তলব করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, 'পুলিশ নিয়ম মেনেই তদন্ত করছে ।'পুলিশের অনুমতি না নিয়ে সাইকেল মিছিল করার অভিযোগে গত সোমবার ঠাকুর পুকুর থানায় হাজিরা দেন অভয়া মঞ্চের আহ্বায়ক দুই চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরী। এদিন আলিপুর আদালত থেকে জামিন নেন এই দুই চিকিৎসক।

 

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget