এক্সপ্লোর

Abhishek Banerjee : ৩ রাজ্যে গেরুয়া ঝড়ের পর I.N.D.I.A জোটের ভবিষ্যৎ নিয়ে অভিষেকের বড় বার্তা

Abhishek Banerjee On I.N.D.I.A : প্রশ্ন উঠেছে, ভোটের ফল কি কোনও প্রভাব ফেলবে বিরোধীদের INDIA জোটে? কারণ, রবিবারই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।

কলকাতা : ২০২৪-এর লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিপুল জয় পেয়েছে বিজেপি ( BJP ) ! ফলাফলে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। এদিকে এর প্রভাব বঙ্গে মোটেই পড়বে না বলে মত তৃণমূলের । কিন্তু প্রশ্ন উঠেছে, ভোটের ফল কি কোনও প্রভাব ফেলবে বিরোধীদের INDIA জোটে? কারণ, রবিবারই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। তাই জোট-ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটা আরও জোরদার হয়েছে।  সেই কথারই অনুরণন শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। বললেন, 'যাঁরা হেরেছেন, ভুল সংশোধন করে নতুন করে কাজ করুন'।  

৩ রাজ্যে কংগ্রেস ধরাশায়ী হতেই তৃণমূল-নীতিশ কুমারের মতো 'INDIA' জোটের শরিকরা কংগ্রেসকে নিশানা করতে শুরু করেছে। রবিবারই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেন, 'বিজেপির সাফল্য নয়, কংগ্রেসের ব্যর্থতা... কংগ্রেস একা চলতে গিয়ে ব্যর্থ ... জোট থেকে কংগ্রেসের জমিদারি মানসিকতা ছাড়তে হবে।' 

সোমবার সসরাসরি কংগ্রেসকে আক্রমণ না করলেও অভিষেকের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। বললেন, 'ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ঠিক করবে মানুষ'। সেই সঙ্গে বার্তা দিলেন, 'সময় খুব কম, একসঙ্গে জোট বেঁধে সবাইকে কাজ করতে হবে'। 

চব্বিশের মহারণের সেমিফাইনালে বিজেপির হ্য়াটট্রিকে খুশির হাওয়া গেরুয়া শিবিরে । লোকসভা ভোটের মাত্র কয়েকমাস আগে, চার রাজ্য়ের ভোটের ফলকে সেমিফাইনাল হিসেবেই গণ্য করেছেন পর্যবেক্ষকরা। আর সেই ম্য়াচে বিজেপি একদিকে মধ্য়প্রদেশে যেমন ছক্কা হাঁকিয়েছে, তেমনই  রাজস্থান ও ছত্তীসগঢ়ে কংগ্রেসকে ক্লিন বোল্ড করেছে। স্বাভাবিক ভাবেই জল্পনা, এই ফলের প্রভাব কি পড়বে বঙ্গেও? অভিষেকের মত, 'ধর্মের নামে রাজনীতি দীর্ঘমেয়াদি হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করছেন, তাঁদের বদল হবেই'।   

অন্যদিকে সোমবারই প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ' 'হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ান। ' ৩ রাজ্যে বিপুল জয়ের পর বিরোধীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 'উন্নয়ন সঠিক ভাবে হলে প্রতিষ্ঠান বিরোধিতা বলে কিছু থাকে না। নেতিবাচক সবকিছুকে ত্যাগ করতে হবে। বিরোধীদের সঙ্গে আমি সবসময় আলোচনা করি। দেশের ভিত্তি আরও মজবুত করার মঞ্চ হল সংসদ। প্রত্যেক সাংসদের কাছে আবেদন, আলোচনায় অংশগ্রহণ করুন, পরামর্শ দিন' ।    

আরও পড়ুন- তিন রাজ্যে বিজেপির হ্যাটট্রিক, বাংলাতেও ঝড় তুলবে গেরুয়া শিবির?

সেরা শিরোনাম

TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget