এক্সপ্লোর

Kurmi Protest : আপাতত আন্দোলন প্রত্যাহার করল আদিবাসী কুড়মি সমাজ, উঠল রেল অবরোধ

মঙ্গলবার থেকে কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটা ও চাণ্ডিল-আসানসোল সেকশনে ব্যাহত হয় ট্রেন চলাচল

পুরুলিয়া : ১০০ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার করা হল । ৫ দিনের মাথায় রেল অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অবরোধকারীরা। বহু দুর্ভোগ, হয়রানি এই কদিনে সহ্য করতে হয়েছে রাস্তায় আটকে পড়া মানুষদের। অবশেষে, রেল অবরোধ প্রত্যাহার করল আদিবাসী কুড়মি  সমাজ। 

আলোচনায় সমাধান ?
জানা গিয়েছে, ৩ জেলার ডিএমের সঙ্গে বৈঠকের পর  জট কাটে। আদিবাসী উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামী দিনে তাঁদের দাবি না মিটলে, আবারও আন্দোলনের পথে যেতে পারেন তাঁরা। আজ পাঁচদিনে পড়েছিল কুড়মিদের বিক্ষোভ-আন্দোলন। 

পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ চলছিল। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছিল অবরোধ। ঝাড়গ্রামের লোধাশুলিতে জাতীয় সড়কের পাশাপাশি অবরুদ্ধ রাজ্য সড়কও। অবরোধের জেরে ট্রাক, লরি, বাসের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। খাবার, জল পাচ্ছেন না বলে অভিযোগ করেন ট্রাক, লরির চালকরা। 

মঙ্গলবার থেকে কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটা ও চাণ্ডিল-আসানসোল সেকশনে ব্যাহত হয় ট্রেন চলাচল। আজ পর্যন্ত আড়াইশোর কাছাকাছি ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বহু  ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা চলছে। পাশাপাশি, রাজ্য সরকারকেও বিষয়টি জানানো হয়েছে।

বাতিল হয়,
রাঁচি-খড়গপুর এক্সপ্রেস, টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল, টাটানগর-আসানসোল মেমু স্পেশাল, আদ্রা-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার, আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জার, বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু প্যাসেঞ্জার, পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার, ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। 

কুড়মি বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারকে নিশানা  করেন দিলীপ ঘোষ। কুড়মিদের ইন্ধন জোগানো হচ্ছে বলে মত প্রকাশ করেন দিলীপ। 'রাস্তা আটকে দেওয়া হয়েছে। যারা ওদের রাস্তায় নামিয়েছিল, তাদের এখন সরে গেছে। কেন্দ্র বিষয়টা দেখছে। '  

                                                                                                   

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget