এক্সপ্লোর

Nimtala Ghat Accident:নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, অল্পের জন্য রক্ষা কিশোরের

Kolkata News:নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণ বাঁচল কিশোরের। গঙ্গা থেকে গাড়ি উদ্ধারের কাজ চলছে। গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: নিমতলা ঘাটে গঙ্গায় (Car Drowned In Ganges) তলিয়ে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণ বাঁচল কিশোরের। গঙ্গা থেকে গাড়ি উদ্ধারের (Nimtala Ghat Accident) কাজ চলছে। গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়ি। স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা কিশোরের পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিল। ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার চেঞ্জ করতেই চাকা গড়াতে শুরু করে। গাড়ি সহ গঙ্গায় পড়ে যায় বালক। স্থানীয়দের তৎপরতায় তার প্রাণ রক্ষা হয়। বহুক্ষণের চেষ্টায় গাড়িটিও উদ্ধার করা যায়। 

বিশদ...
নিমতলা ঘাটের যে ঢাল রয়েছে, তার সিমেন্টের মাটিতে গাড়ির চাকা গেঁথে যায়। তার পরই হঠাৎ দুর্ঘটনা। প্রথমে বেশ কিছুক্ষণ উদ্ধারকাজ চালাতে গিয়ে সাফল্য আসেনি। গাড়িটি টেনে তোলার জন্য বড় ক্রেন আনা হয়েছে। কাজ এখনও চলছে। যেহেতু ভাঁটার কারণে জল কিছুটা কমেছে, তাই উদ্ধারকাজে গতি আনা হয়েছে। ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে, রুবি থেকে একটি পরিবার এখানে পুজো দিতে আসেন বলে খবর। তাঁরা এই গাড়িটি চেপে এসেছিলেন। গঙ্গার ঘাটের যে ঢাল, সেখানে গাড়িটি রাখেন তাঁরা। পুজো দিয়ে এসে ওই পরিবারের কিশোর সদস্য প্রথম গাড়িতে ওঠে এবং তার পর সেটি 'নিউট্রাল' করে দেয়। ফলে সেটি ক্রমেই গঙ্গার দিকে যেতে শুরু করে। শেষ পর্যন্ত গাড়ি অনেকটাই জলমগ্ন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যাঁরা সেখানে স্নান করছিলেন, তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। কিশোরকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়, এসেছেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে সেটি তোলা সম্ভব হয়েছে। 
রবিবারের কলকাতায় যখন এই দুর্ঘটনার খবরে আলোড়ন তৈরি হয়েছে, তখন পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হয়ে যায় ১১০ নম্বর জাতীয় সড়ক।

আর যা... 
কালিম্পঙের নিকোবির এলাকায় নতুন করে ধস নেমেছে। কার্শিয়ং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিখোলায় ১১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। বিকল্প হিসেবে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে লাভা ও বাগরাকোট দিয়ে গাড়ি চলাচল করছে। অন্যদিকে, বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে পড়েন প্রায় ১২০০ পর্যটক। এদের মধ্যে ৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। সূত্রের খবর, তাঁদের উদ্ধার করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে উদ্ধারকাজ। বায়ুসেনার হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে গন্তব্যে। 

আরও পড়ুন:কলকাতা শ্য়ুটআউটকাণ্ডে পাকড়াও ৪! এখনও পলাতক সোনা

 

সেরা শিরোনাম

Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
“ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
Bengal Oppositions : 'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget