এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়িতে ৭২ ঘণ্টা আগলে রাখার পর মৃত শাবককে ছেড়ে গেল মা

Jalpaiguri News: শাবকের মৃত্যুর পরও তাকে শুঁড়ে জড়িয়ে চা বাগানে ঘুরছে মা হাতি। মৃত্যুর পরও একমুহূর্ত বাচ্চাকে কোল ছাড়া করছে না মা। জলপাইগুড়ির চা বাগানে মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছিল

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মৃত শাবক হাতিটিকে (Elephant) খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ৭২ ঘণ্টা পরে তার খোঁজ পাওয়া গেল। সেই মৃত শাবককে উদ্ধারের পর নিয়ে যাওয়া হচ্ছিল গরুমারা উদ্যানে (Garumara)। সেখানেই ময়নাতদন্তের (Post Mortem) পর শাবকটির মৃত্যুর কারণ জানা যাবে।

কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না শাবকটিকে?

শাবকের মৃত্যুর পরও তাকে শুঁড়ে জড়িয়ে চাবাগানে ঘুরছে মা হাতি। মৃত্যুর পরও একমুহূর্ত বাচ্চাকে কোল ছাড়া করছে না মা। জলপাইগুড়ির (Jalpaiguri) চা বাগানে মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছিল এবিপি আনন্দের ক্যামেরায়। মা হাতিতটি হয়ত ভাবছিল যে কোনও না কোনওভাবে ঠিক জেগে উঠবে শাবকটি। গত শুক্রবার সকাল থেকে রোদ, বৃষ্টির মধ্যেই মৃত শাবককে আকড়ে ধরে ছিল মা হাতি, সেইসাথে সেখানে দাঁড়িয়ে ছিল প্রায় ৩০-৩৫ টি হাতির দল। অবশেষে প্রায় ৭২ ঘণ্টা পর মৃত শাবক হাতিকে ছেড়ে গেল মা হাতি। এদিন দুপুরে মৃত শাবককে ছেড়ে কিছুটা দূরে সরে যায় মা হাতি। সেই সময় সুযোগ বুঝে বনকর্মীরা মৃত শাবককে উদ্ধার করার জন্য আসরে নামে। চারদিনের মাথায় শাবকটিকে উদ্ধারের পর দেখা যায় শাবকটির পচন ধরতে শুরু করেছে, প্রাথমিকভাবে অনুমান মৃত শাবককটি স্ত্রী শাবক ছিল। তবে মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। এদিকে সেই মা হাতিটি সহ আরও কয়েকটি হাতির পাল সামনেই দাঁড়িয়ে রয়েছে। তাদের দিকে নজর রেখেছেন বনকর্মীরা। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে একপাল হাতির মধ্য়ে হাতিটি শুঁড়ে করে শাবকটিকে নিয়ে এগিয়ে চলেছে। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বিন্নাগুড়ি বনবিভাগের কর্মীরা। কিন্তু কোনওভাবেই মা হাতিটির দেখে সেই শাবকটিকে আলাদা করা যাচ্ছে না। বাচ্চা যে আর নেই, তা বোধহয় বিশ্বাসই করতে পারছিল না হাতিটি। কখন শাবকটিকে রেখে জঙ্গলে ফিরবে মা, সেই অপেক্ষায় ছিলেন সবাই। অবেশেষে মৃত শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: কুকুরের মুখে আহতের কাটা হাত, চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মেডিক্যাল কলেজে

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madhyamgram Municipality: টোটো চালকদের থেকে নেওয়া কাটমানি ফেরত দিতে মুচলেকা মধ্যমগ্রাম পুরসভার উপ প্রধানের
টোটো চালকদের থেকে নেওয়া কাটমানি ফেরত দিতে মুচলেকা মধ্যমগ্রাম পুরসভার উপ প্রধানের
Suvendu Ritabrata Meet: বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
News Live Updates: বিকেলে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক, কলকাতা পুরসভায় মেয়র-কমিশনারের নজিরবিহীন সংঘাত
বিকেলে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক, কলকাতা পুরসভায় মেয়র-কমিশনারের নজিরবিহীন সংঘাত
Modi Suvendu Meet: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?
মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget