এক্সপ্লোর

Sheikh Shahjahan House: ফের শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা খুলতে ডাকা হল চাবিওয়ালাকে

Sheikh Shahjahan House : প্রায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরল ইডি। 

আবীর দত্ত, প্রকাশ সিনহা, সন্দেশখালি : ১৯ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি। প্রায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরল ইডি। প্রায় একশোজন CRPF জওয়ানকে নিয়ে দাপুটে তৃণমূল নেতার বাড়িতে গেল ইডি। গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের যে বাড়িতে তালা ভাঙতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি এবং সিআরপিএফ, এদিন রাজ্য পুলিশ ও সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে সেই বাড়িতে ঢোকেন ই়ডি-র আধিকারিকরা। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু করা হয়। শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন ১৩ জন ইডি অফিসার। পলাতক শেখ শাহজাহানের বাড়িতে ভিতরে যখন ইডি-র তল্লাশি অভিযান, বাইরে তখন ছিল কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশের কড়া নিরাপত্তা।

সন্দেশখালিকাণ্ডের ১৯ দিন। তবুও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। বুধবার সাত-সকালেই শেখ শাহজাহানের ঠিকানায় হানা দিলেন ইডি-র আধিকারিকরা। এবার একেবারে কড়া নিরাপত্তা নিয়ে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছতেই এসে পৌঁছান রাজ্য পুলিশের অফিসাররা। রাজ্য পুলিশের কাছে আগেই খবর ছিল ইডি আসছে।  তাঁরা ইডি আধিকারিকদের থেকে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। ওয়ারেন্ট দেখায় ইডি। তাঁদের জিগ্যেস করা হয়, কোথায় লেখা আছে শেখ শাহজাহানের বাড়িতে তারা প্রবেশ করবে ? তখন তাও দেখানো হয়। পুলিশ তখন সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় বলে সূত্রের খবর। ভিতরে সন্দেহজনক কিছু দেখলে সরাসরি পুলিশকে জানাতে বলা হয়। 

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে গিয়ে গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তাঁর শতাধিক অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি। রক্ত ঝরেছিল কেন্দ্রীয় অফিসারদের। ভাঙচুর করা হয়েছিল গাড়ি। মারমুখী জনতার সামনে পড়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। জাতীয় রাজনীতিতে সাড়া ফেলে দেওয়া ওই ঘটনার ১৯ দিনের মাথায় আবার শেখ শাহজাহানের ডেরায় হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 

ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের হাতে যে চিঠি দিয়েছিলেন, তাতে 'ডাকু' শঙ্কর আঢ্যর পাশাপাশি সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের নামও রয়েছে। ইডি সূত্রে দাবি, কাদের থেকে কোটি কোটি টাকা নিতে হবে, প্রাক্তন খাদ্যমন্ত্রী ওই চিঠিতে তা উল্লেখ করেছিলেন। জেরায় মন্ত্রী সেই কথা স্বীকার করে নেন বলে দাবি ইডি সূত্রে। 

আরও পড়ুন :

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ অ্যাডমিনদের উদ্দেশে কড়া নির্দেশ পুলিশের

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget