এক্সপ্লোর

Kalyani AIIMS: চিকিৎসক-সঙ্কটে কল্যাণী AIIMS, কেন এমন অবস্থা?

AIIMS Doctor Shortage: কেন চিকিৎসক পাওয়া যাচ্ছে না? খোদ জানালেন কল্যাণী AIIMS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর

ঝিলম করঞ্জাই, কলকাতা: বিজ্ঞাপন দিয়েও মিলছে না সাড়া। চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে কল্যাণী AIIMS। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অবস্থানগত কারণে স্থানীয়রা আবেদন করলেও চিকিৎসক পদে ভিনরাজ্যের আবেদনকারীর সংখ্যা কম। একইসঙ্গে রাজ্য সরকার বন্ড চালু করায়, বাংলা থেকেও চিকিৎসক পেতে সমস্যা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

চিকিৎসা-সঙ্কট নয়, চিকিৎসকের সঙ্কটে ভুগছে পূর্ব ভারতে প্রথম চালু হওয়া কল্যাণী AIIMS হাসপাতাল (AIIMS Kalyani)। ২০২১ সালে আউটডোর ইউনিট চালু হলেও, লোকসভা ভোটের বছরে ২০২৪-এর ২৫ ফেব্রুয়ারি গুজরাত থেকে কল্যাণী AIIMS-এর ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গোড়ায় আউটডোরে রোগীর সংখ্যা দিনে একশোও পেরোত না। এখন দৈনিক প্রায় আড়াই হাজার রোগী হাসপাতালে আসেন। বেডের সংখ্যা ৯৬০। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের অধিকর্তা জানিয়েছেন, চিকিৎসকদের জন্য ২৫৯টি পদ রয়েছে। কিন্তু শূন্যপদের সংখ্যা একশোরও বেশি। বিজ্ঞাপন দিয়েও ভিনরাজ্যের চিকিৎসকদের কাছ থেকে সাড়া মেলেনি। পাশাপাশি, আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। এর ফলে সীমিত লোকবলে পরিষেবা দিতে সমস্যা হচ্ছে।

কল্যাণী AIIMS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ বলেন, 'চিকিৎসকদের সংখ্যা কম। এই মুহূর্তে ১৫৭ জন চিকিৎসক রয়েছেন। ফলে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। যেখানে শূন্যপদের সংখ্যা ২৫৯। সম্প্রতি আমরা বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু আবেদনকারীর সংখ্যা যেমন কম, তেমনই যোগ্য প্রার্থীর অভাব রয়েছে।'

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় পরিষেবা দিতে একদিকে যেমন হিমশিম অবস্থা। তেমনই অবস্থানগত কারণে মিলছে না দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক। কী কারণে চিকিৎসক-সঙ্কট? কল্যাণী AIIMS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ জানাচ্ছেন, অনেক চিকিৎসক পূর্ব ভারতে আসতে চান না। এটাও একটা কারণ যে,মানুষ সব সময় এমন এলাকা বেছে নেয় যেখানে বিমান, রেল বা সড়ক পথে সহজে যাতায়াত করা যায়। 

কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলা থেকে দক্ষ চিকিৎসক পেতেও সমস্যা হচ্ছে। তিনি বলেন, 'নতুন চিকিৎসকদের জন্য সরকার ৩ বছরের বন্ড চালু করেছে। তাই তাঁরা আবেদন করতে পারছেন না। বাংলার মানুষকেই আমরা পরিষেবা দিচ্ছি। তাই আমাদের এর সঙ্গে যুক্ত করলে চিকিৎসা পরিষেবা আরও ভাল হবে।'

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের শূন্যপদে অবিলম্বে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। কল্যাণী AIIMS-এ প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। মানুষের প্রত্যাশাও বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কম সংখ্যক চিকিৎসক নিয়েও পরিষেবায় ঘাটতি রাখা হচ্ছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget