এক্সপ্লোর

Alipore Police Station: বিল বাঁচাতে অভিনব উদ্যোগ, আলিপুর থানায় সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত

Alipore Police Station Update: এপ্রিল-মে মাসে বিল আসে ১ লক্ষ ৭ হাজার টাকা। এরপর থেকেই বিল বাঁচাতে ব্যবস্থা নেওয়ার ভাবনা-চিন্তা চলছিল। থানা সূত্রে খবর, সোলার প্যানেলগুলি ঘন্টায় ৪.৫ কিলো ওয়াটের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিদ্যুতের বিল (Electricity Bill) বাঁচাতে অভিনব উদ্যোগ নিল আলিপুর থানা (Alipore Police Station)। থানার ছাদে বসানো হল ১০টি সোলার প্যানেল (Solar Panels)। সরকারি কোষাগারের (Government Treasury) টাকা বাঁচাতেই থানায় সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলিপুর থানার ওসি।

প্রতি মাসে বিদ্যুতের বিল (Electricity Bill)আসছিল লাখখানেকের বেশি। বিল বাঁচাতে এবার অভিনব উদ্যোগ নিল আলিপুর থানা (Alipore Police Station)। থানার ছাদে বসানো হল ১০টি সোলার প্যানেল। তার সঙ্গেই মিলল পরিবেশবান্ধব থানার তকমা। থানা সূত্রে খবর, থানা, ব্যারাক মিলিয়ে ৯০টি পাখা ও ১২০টি টিউবলাইট রয়েছে।

চলতি বছরের এপ্রিল-মে মাসে বিল আসে ১ লক্ষ ৭ হাজার টাকা। এরপর থেকেই বিল বাঁচাতে ব্যবস্থা নেওয়ার ভাবনা-চিন্তা চলছিল। থানা সূত্রে খবর, সোলার প্যানেলগুলি ঘন্টায় ৪.৫ কিলো ওয়াটের (Watt)। আলিপুর থানার ওসি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিল কম আসবে। কার্বন ডাই অক্সাইড (Carbon Dioxide) কমাচ্ছি, ডিফরেস্টেশন, প্রথম গ্রিন থানা। পাওয়ার জেনারেশন বেশি হলে বাড়তি কারেন্ট চলে যাবে সিইএসসি (CESC) কাছে, সেটা বিলের (Bill) সাথে সিইএসসি অ্যাডজাস্টমেন্ট করবে।’’ সবমিলিয়ে, সরকারি কোষাগারের টাকা বাঁচাতেই এই উদ্যোগ, বলে আলিপুর থানার তরফে জানানো হয়েছে। 

এদিকে বেহালায় (Behala) ঘোলসাপুর বাজারের আধুনিকীকরণের উদ্যোগ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পিপিপি মডেলে (PPE Model) আধুনিক বাজার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘোলসাপুর বাজার পরিদর্শন করেন কলকাতা পুরসভার বাজার ও নিকাশি বিভাগের মেয়র পারিষদ। অগ্নিকাণ্ডের আশঙ্কা কমাতে দ্রুত বাজারের প্লাস্টিকের ছাউনি বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার, মেয়র পদে শপথ নেওয়ার পরেই এন এন রায় রোডে ঘোলসাপুর বাজারের বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেন ফিরহাদ হাকিম। বুধবার দুই মেয়র পারিষদ তারক সিংহ এবং আমিরুদ্দিন ববি ঘোলসাপুর বাজার পরিদর্শন করেন। ছিলেন পুরসভার আধিকারিকরাও।

আরও পড়ুন: Hoogly News: করোনা মোকাবিলায় কী ব্যবস্থা? পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget