এক্সপ্লোর

Alipurduar Student Murder: দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

এ দিন সকালেও বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাব দিলে, তা প্রত্যাখ্যান করে মেয়েটি করায় এদিন সকালে ওই কিশোরীকে খুন করে অভিযুক্ত। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ফালাকাটায় (Falakata) দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের (Murder) অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত যুবক। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করছিল ওই যুবক। এ দিন সকালেও বাড়িতে গিয়ে প্রেমের প্রস্তাব দিলে, তা প্রত্যাখ্যান করে মেয়েটি করায় এদিন সকালে ওই কিশোরীকে খুন করে অভিযুক্ত। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ (Falakata Police Station)।

সম্প্রতি কোচবিহারের (Coochbihar) গুঞ্জবাড়িতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু হয়েছে। ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল কলেজ শিক্ষক, তাঁর স্ত্রী ও সন্তানের দেহ। পুলিশ সূত্রে দাবি, মিলেছে ১২ পাতার সুইসাইড নোট (Suicide Note)। তাতে লেখা হয়েছে, কীভাবে স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেকে শেষ করেছেন তিনি। যদিও  কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার সুনীত কুমার বলেন, "১২ পাতার সুইসাইড নোট মিলেছে। সুইসাইড নোটে  প্রথমে স্ত্রী পুত্রকে খুন করার কথা লেখা হয়েছে। তারপরে নিজে কীভাবে বারবার মরার চেষ্টা করেছেন, তা লিখেছেন। প্রাথমিক অনুমান খুন করে আত্মহত্যা। পরিবার খুনের অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে।" 

ঠিক কী ঘটেছে? কোচবিহারের গোসানিমারির বাসিন্দা উৎপল বর্মন। পেশায় ছিলেন, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের বাংলার শিক্ষক। কামেশ্বরী রোডে এই ভাড়া বাড়িতে থাকতেন স্ত্রী অঞ্জনা ও একমাত্র ছেলে অদ্রীশকে নিয়ে। বৃহস্পতিবার ভাড়াবাড়ি থেকেই তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। মৃত পরিবারের ভাড়া বাড়ির মালিক ডলি দাস বলেন, " বাড়ির লোক এসে বলল মিসিং। আমরা জানতাম বাড়িতে গিয়েছে। কোনও অশান্তি কিছু ছিল না। সেরকম কিছু শুনিওনি। কাল ওঁদের বাড়ির লোক এসেছিল খোঁজ করে গিয়েছে। আজও আসে। তালা ভাঙতেই সামনে আসে।"

একই সঙ্গে খোয়া যাওয়া সোনার গহনা মিমাংসা করতে গিয়ে ছোট ছেলের হাতে খুন হন বাবা। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। মৃত বাবার নাম সাবির আলি (৫০)। পরিবার সূত্রে জানা গেছে, হাজিপুরে বাসিন্দা সাবির আলি পেশায় শান্তিনিকেতনে বিশ্বভারতী সিকিউরিটি গার্ড। তাঁর তিন ছেলে বড় ছেলে থাকেন গুজরাটে। ছোট ছেলে ও মেজো ছেলে দুই জন বাড়িতে থাকে। কিছু দিন আগে মেজো ছেলের একটা সোনার বেসলেট হারিয়ে যায়। এই নিয়ে দুই ভায়ের মধ্যে প্রায় অশান্তি।

সন্ধ্যেয় বাবা সাবির শান্তিনিকেতন থেকে বাড়ি আসে মিমাংসা করার জন্য। রাত্রে দিকে দুই ভাইকে নিয়ে মিমাংসা করার জন্য বসে। মিমাংসা চলাকালীন  ছোট ছেলে সাহাউদ্দিন আলী হাঠাৎ করে মেজো ভাই আবুতালিম আলী কে একটি ধারালো অস্ত্র দিয়ে হাতে  আঘাত করে। তখন বাবা তাদের আটকাতে গেলে ছোট ছেলে তার বাবার বুকে ধারালো অস্ত্র দিয়ে  কোপ মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পরে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করে মল্লারপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah: ফলতায় বিজেপির জয় প্রগতির পক্ষে এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে বাংলার চূড়ান্ত রায় : অমিত শাহ
ফলতায় বিজেপির জয় প্রগতির পক্ষে এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে বাংলার চূড়ান্ত রায় : অমিত শাহ
News Live Updates: ভোটে ভরাডুবির পর টালমাটাল তৃণমূল, জেলা সভাপতি পদ ছাড়লেন কাকলি
ভোটে ভরাডুবির পর টালমাটাল তৃণমূল, জেলা সভাপতি পদ ছাড়লেন কাকলি
Kolkata Metro: আটকে ছিল প্রায় ১৮ মাস, সরকার বদলের পরই মাত্র ১২০ ঘণ্টায় শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ
আটকে ছিল প্রায় ১৮ মাস, সরকার বদলের পরই মাত্র ১২০ ঘণ্টায় শেষ হল চিংড়িঘাটা মেট্রোর কাজ
Petrol Diesel Price Hike: আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! কলকাতায় কত হল ?
আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! কলকাতায় কত হল ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget