এক্সপ্লোর

School Close Notice: সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস, নির্দেশিকা কর্তৃপক্ষদের

সরকারি সিদ্ধান্ত মেনে কাল থেকেই অনলাইনে যাচ্ছে সাউথ পয়েন্ট। কী করবে কলকাতার বাকি বেসরকারি স্কুল? তৈরি হয়েছে ধোঁয়াশা। 

কলকাতা: ‘কাল থেকেই সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। কলকাতার বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের এমনটাই জানিয়ে দিল সরকার। সূত্রের খবর, ‘সরকারি নির্দেশিকার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? রাজ্য সরকারের এমনই প্রশ্নের মুখে পড়তে হয় বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে। সরকারি সিদ্ধান্ত মেনে কাল থেকেই অনলাইনে যাচ্ছে সাউথ পয়েন্ট। কী করবে কলকাতার বাকি বেসরকারি স্কুল? তৈরি হয়েছে ধোঁয়াশা। 

সরকারি নির্দেশিকা অনুযায়ী গত ২ মে থেকেই গরমের ছুটি পড়ে গিয়েছে। হাঁসফাঁস গরমে ছাত্রছাত্রীদের সুবিদার্থে এই সিদ্ধান্ত নেয় সরকার। এগিয়ে আনা হয় গরমের ছুটি। তবে তার কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। তাপমাত্রাও খানিক নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি বিচার করে বেশ কিছু বেসরকারি স্কুল চলছিল অফলাইনেই। কলকাতার পাশাপাশি জেলাতেও চলছিল স্কুল। গরমের ছুটি পড়ার দিনও চলে পরীক্ষা।

পঞ্চম থেকে নবমের পরীক্ষা নিল নৈহাটির ৩টি স্কুল। নৈহাটির (Naihati) কাত্যায়নী গার্লস হাইস্কুল, নরেন্দ্র বিদ্যানিকেতন। পরীক্ষা নিল নৈহাটির প্রফুল্ল সেন গার্লস হাইস্কুল-ও। সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি পড়ার কথা। অথচ, সেই দিনেই পরীক্ষা। ‘কেন সরকারি নির্দেশ উপেক্ষা? ৩টি স্কুলকে পরীক্ষা অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ ডিআইয়ের। শিক্ষা দফতরে রিপোর্ট পাঠাচ্ছেন জেলা স্কুল পরিদর্শক।

আরামবাগেও চলে পরীক্ষা: পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা নিল আরামবাগের চাঁদুর হাইস্কুল-ও। সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ২টি পরীক্ষা নিল আরামবাগের স্কুল। গরমের ছুটি পরার দিনে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''করোনার জন্য ২ বছর স্কুল বন্ধ ছিল, পরীক্ষা না নিলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে। এখন পরীক্ষা না হলেও আবার ৪৫দিন পিছিয়ে পড়বে ছাত্রছাত্রীরা।'' এসডিওর তরফে জানানো হয়েছে, ''ভ্যাকসিনেশনের জন্য অনেক স্কুলই খোলা আছে। কিন্তু কেন পরীক্ষা নেওয়া হল।''

স্কুল খোলা রেখে দশম শ্রেণির পরীক্ষা তমলুকের স্কুলও: গরমের ছুটির দিনে স্কুল খোলা তমলুকের স্কুলেও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''দশম শ্রেণির ২টি পরীক্ষা বাকি ছিল, ২টিই আজ নেওয়া হয়েছে। অভিভাবকদের অনুরোধে ২টি পরীক্ষা একদিনে নেওয়া হয়েছে।'' দশমের পরীক্ষা নিল তমলুক রত্নালি আদর্শ বালিকা বিদ্যালয়।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget