এক্সপ্লোর

Nadia News: পড়ে রইল চাল, ডিম, তেল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল হাতিয়েই গায়েব চোর

Lentil Theft From Anganwadi Centre In Nadia: তেল নয়। চাল,আলু কিংবা ডিমও নয়। শেষমেশ কিনা ডাল চুরি? নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়ার করমচাপুলি গ্রামের ২৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় যত বেশি হইচই,তার থেকেও বেশি কৌতূহল। এত কিছু থাকতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চোরে ডাল নিয়ে গেল?

সুজিত মণ্ডল, নদিয়া: তেল নয়। চাল,আলু কিংবা ডিমও নয়। শেষমেশ কিনা ডাল (lentil) চুরি (Theft)?
নদিয়ার (nadia) শান্তিপুর ব্লকের বাগআঁচড়ার করমচাপুলি গ্রামের ২৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi Centre) ঘটনায় যত বেশি হইচই,তার থেকেও বেশি কৌতূহল। এত কিছু থাকতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চোরে ডাল নিয়ে গেল? তবে কি  ডালই তাঁর প্রিয়? আপাতত চুরির কিনারার থেকে এই রহস্য সমাধানে বেশি আগ্রহ স্থানীয়দের অনেকের।

কী হয়েছিল?

অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি শিক্ষিকা সঞ্চিতা হালদার জানালেন, আর পাঁচটা দিনের মতো গত কালও তালা মেরে বাড়ি ফিরে যান সেখানকার কর্মীরা। আজ সকালে ফের কাজে আসেন। কিন্তু কেন্দ্র খোলার আগেই নজরে আসে, সব কিছু তছনছ হয়ে গিয়েছে। গ্রিলের দরজার তালা ভাঙা। ভিতরে অনেক কিছুই ওলোটপালোট। কী কী চুরি গিয়েছে, উৎকণ্ঠায় তন্ন তন্ন করে খোঁজা শুরু করেন তাঁরা। তাতে আর এক প্রস্ত চমক।
রান্নার বাকি যা সামগ্রী ছিল, সব যেই কে সেই রয়েছে। ভোজ্য তেল থেকে চাল, ডিম, আলু এমনকী মশলার একচুলও সরানো হয়নি। নেই বলতে একটি জিনিস। মুসুরি ডালের বস্তা। ২১ কিলোগ্রাম ওজনের বস্তাটি থেকে মাত্র ৮ কিলোগ্রাম ডাল রান্না হয়েছিল। সেই বস্তাটিই উধাও। কিছু ডাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে। চুরির খানিক নজির আর কী! বাকিটা গায়েব। কে বা কারা নিয়ে গিয়েছে এখনও স্পষ্ট নয়। 

এক ঘটনা হাওড়াতেও

গত জানুয়ারিতে হাওড়ার ডোমজুরেও কার্যত একই ধরনের একটি ঘটনা ঘটেছিল বলে খবর। রাতের অন্ধকারে সেখানকার ‘শিশু আলয়’ নামে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয় চরের দল। দরজার তালা ভেঙে তারা ভিতরে ঢুকেছিল বলে অভিযোগ। দু'বস্তা চাল, দেড় বস্তা ডাল, সাত কিলো সরষের তেল মজুত ছিল সেখানে। ছিল মশলাপাতি এবং প্রচুর বাসনপত্র ছিলও। সব কিছুই গুছিয়ে নিয়ে যা তারা। পেটের তাগিদেই এমন কাজ, ধারণা ছিল স্থানীয় প্রশাসনের।
কিন্তু এবারের চুরির উদ্দেশ্য়ই বুঝতে পারছেন না কেউ। শুধু ডাল দিয়ে কার কী লাভ?

আরও পড়ুন:এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ, বাড়িতে হাজির সিআইডি, বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget