এক্সপ্লোর

Paresh Adhikari Updates: SSC দুর্নীতিতে জেরা করেছে CBI, তার মধ্যেই নতুন দায়িত্ব পেলেন পরেশ

SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, তাঁর নাম জড়িয়েছে। দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে তিন বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (CBI)।

শুভেন্দু ভট্টাচার্য, তুহিন অধিকারী, ভাস্কর ঘোষ, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) অভিযুক্ত মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) সরকারি পদপ্রাপ্তি। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল পরেশ অধিকারীকে। আর এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

এ বার নতুন দায়িত্বে পরেশ অধিকারী

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, তাঁর নাম জড়িয়েছে। দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে তিন বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (CBI)। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষকতার চাকরি গিয়েছে, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার (Ankita Adhikari)। বেআইনি ভাবে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। বেতন পর্যন্ত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সেই আবহেই মেয়ের চাকরি যাওয়ার কয়েক দিনের মধ্যে নতুন সরকারি পদ পেলেন শিক্ষা প্রতিমন্ত্রী। নিজের বিধানসভার অন্তর্গত, হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান করা হল পরেশ অধিকারীকে।

 

আরও পড়ুন: WB Transport Department: মেট্রো নির্ভর পরিবহণ, ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল, নয়া পরিকল্পনার কথা জানালেন ফিরহাদ

আগে থেকেই পরেশ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানে পদে রয়েছেন। এই নিয়ে দু’টি সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক।

সেই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করছে বিরোধীরা। রাজ্য বিজেপি-র সহ সভআপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ বলেন, "পরেশ অধিকারীর মেয়ের চাকরি চলে গেল, পয়সা তুলে দেওয়ার জন্য হাসপাতালের চেয়ারম্যান করেছে। এটাই তৃণমূল, চুরি করো। মমতাদি চোরদের প্রশ্রয় দিচ্ছেন।"

বিরোধীদের কটাক্ষের মুখে রাজ্য়

সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র বলেন, "এই সরকার আপাদমস্তক দুর্নীতিবাজ স্বৈরাচারী, এদের হটাতে হবে জেলে ঢুকবে বের হবে মুখ্যমন্ত্রীর পাশে বসবে সার্কাস এটা, যা ইচ্ছে তাই করছে।" সব মিলিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সরকারি পদ পাওয়া ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 

সেরা শিরোনাম

Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget