এক্সপ্লোর

Amit Shah At West Bengal: পদ্মের মিশন ২৬, নেতাজি ইন্ডোরের সভায় কী বার্তা অমিত শাহর? একনজরে কর্মসূচি

Amit Shah News: অমিত শাহের নেতৃত্বেই রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি। একনজরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি। 

কলকাতা: ২০২৬ সালে তৃণমূলকে সরিয়ে বাংলার ক্ষমতা দখলের হুঙ্কার দিচ্ছে বিজেপি। এরইমধ্যে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভা করবেন অমিত শাহ। সদস্য সংগ্রহ থেকে সাংগঠনিক নির্বাচন, উপনির্বাচনে হার থেকে দলবদল, সবকিছুর মধ্যে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে। 

পদ্মের মিশন ২৬। দুদিনের ব্যবধানে নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে এলেন অমিত শাহ। তাঁর নেতৃত্বেই রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি। একনজরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি।                                          

সকাল ১১.১৫: রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন 
দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ 
বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।

যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কর্মীদের ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। আর এবার রাজ্যে এসেছেন অমিত শাহ। সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে,  উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ, বিধায়কদের তৃণমূলে যোগদান, মাঝেমধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। তার মধ্যেই সব মণ্ডলে এখনও সভাপতি নির্বাচন করতে পারেনি তারা। উল্টে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসে।  ১০টি সাংগঠনিক জেলায় এখনও সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে, তা নিয়েও এখন জোরালো প্রশ্ন। এরই মধ্যে অমিত শাহর বঙ্গ সফর।

আজ, রবিবার এযাবৎকালের সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবেন অমিত শাহ। আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। এখানেই রবিবার দুপুরে মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজ্যস্তরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক ছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকও করবেন অমিত শাহ। গত বিধানসভা নির্বাচনে ২০০ আসন টার্গেট করে বিজেপিকে থামতে হয়েছে ৭৭-এ। তারপর লোকসভা ভোটেও ফল খারাপ হয়েছে। বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন। অমিত শাহের ভোকাল টনিকে কি স্বপ্ন পূরণে সফল হবেন রাজ্য বিজেপির নেতারা?

সেরা শিরোনাম

Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget