এক্সপ্লোর

Anubrata Mandal Biography: ব্রাত্যর হাত ধরে ‘কেষ্ট’র উপাখ্যান, প্রকাশিত হল অনুব্রতর জীবনী

Anubrata Mandal Biography: বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ (Khela Hobe) শব্দবন্ধটির জনপ্রিয়তার নেপথ্যে ছিলেন অনুব্রতই। সঙ্গতিপূর্ণ ভাবেই তাঁর জীবনীর নাম রাখা হযেছে ‘খেলা হবে’।

আবীর ইসলাম, বীরভূম: হাসি-মস্করা যতই চলুক, বিরোধীরদের কথা কোনও কালেই কানে তোলেন না তিনি। বরং তাঁর ভরসাতেই বীরভূম ছেড়ে রেখেছেন দলনেত্রী। তৃণমূলের (TMC) এ হেন ‘দামাল ছেলে’ অনুব্রত মণ্ডলেরই (Anubrata Mandal) জীবনী প্রকাশিত হল এ বার। স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) হাত দিয়ে হল বইয়ের উদ্বোধন।

বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ (Khela Hobe) শব্দবন্ধটির জনপ্রিয়তার নেপথ্যে ছিলেন অনুব্রতই। পুরভোটের আগেও বিরোধীদের হকি খেলার চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন তিনি। তাই সঙ্গতিপূর্ণ ভাবেই তাঁর জীবনীর নাম রাখা হযেছে ‘খেলা হবে’। পেশায় সাংবাদিক এক ব্যক্তি সেটি রচনা করেছেন।

বুধবার বোলপুরের (Bolpur News) ‘গীতাঞ্জলি’ প্রেক্ষাগৃহে বইটির উদ্বোধন করেন ব্রাত্য। কপালে ফোঁটা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত স্বয়ংও। ছিলেন রাজ্যের ক্ষুদ্র এবং বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। বইটিকে অনুব্রতর আত্মজীবনী বলার পক্ষপাতী প্রকাশনী সংস্থা। দাম রাখা হয়েছে ২০০ টাকা।

আরও পড়ুন: West Bengal News Live: আনিস খুনের প্রতিবাদে যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত পড়ুয়াদের মিছিল

এ দিন অনুষ্ঠানে ব্রাত্য বলেন, ‘‘চাইলেই আমাদের সঙ্গে নামের তালিকায় যুক্ত হতে পারতেন অনুব্রত। মুখ্যমন্ত্রীর এতটাই কাছের উনি যে, চাইলে সব পেতে পারতেন। কিন্তু উনি সেটা করেননি। কারণ বীরভূমের (Birbhum News) আকাশ, বাতাস, জল, তারা ওঁকে বলেছে যে অনুব্রত মণ্ডল একটি মাত্র জায়গায় সীমাবদ্ধ থাকবেন না। বলেছে, অনুব্রত তুমি বিশ্বাসের মধ্যে নির্বিশেষ। তাই নিজের দফতর বা রাজ্যসভায় কোনও পদে তাঁকে বেঁধে ফেলা অর্থহীন।’’

বর্তমানে বাংলার রাজনীতির বহুলচর্চিত নাম অনুব্রত। হেসে খেলে বিরোধীদের মাত দিয়ে নির্বাচন বার করে নিয়ে যাওয়ার জন্যও নামডাক রয়েছে তাঁর। এমনকি বাড়িতে নির্বাচন কমিশনের নজরবন্দিতে থেকেও মোটর সাইকেলে চেপে ভোট দিতে যাওয়ার নজিরও রয়েছে তাঁর। তাই বুক ঠুকেই ‘খেলা হবে, চরম খেলা হবে’ বলে বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget