এক্সপ্লোর

Aparajita Bill: ধর্ষণে কঠোর শাস্তির দাবি, অপরাজিতা বিল এখনও আটকে, দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

Droupadi Murmu: বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল।

কলকাতা: অপরাজিতা বিল কার্যকর করাতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। এর পরই রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়। বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। (Aparajita Bill)

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন ছাড়া  দলে তৃণমূলের নয়জন মহিলা সাংসদ। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "বিজেপি-ও চায় কঠোর শাস্তি হোক। যেখানে সরকারই প্রমাণ লোপাট করছে, সেখানে কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব নয়।" (Droupadi Murmu)

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় সুদীপ বলেন, "সর্বসম্মতিতে বিধানসভায় অপরাজিতা বিল পাস হলেও, সেই বিলে অনুমোদন আসছে না। বিলম্ব হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতির কাছে মহিলা সাংসদদের নিয়ে উপস্থিত হয়েছিলাম। অনুরোধ জানাব, নিশ্চিত ভাবে মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড, দোষী এবং ধর্ষকদের এই ধরনের শাস্তিপ্রদানের ক্ষেত্রে এই বিলের মাধ্যমে নতুন দিগন্ত খুলে দিয়েছে রাজ্য।"

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সুদীপ বলেন, "পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ৩ সেপ্টেম্বর সর্বসম্মতিতে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস হয়। বিরোধীরাও বিলে সমর্থন দেন। কিন্তু বিলটিতে অনুমোদন মিলছে না রাষ্ট্রপতির দফতর থেকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাক্ষাৎ করতে আসি। বিলের বিশদ তথ্য তুলে ধরেছি। যাবজ্জীবন এবং ফাঁসির সাজার দাবি জানিয়েছি। রাষ্ট্রপতি ধৈর্যের সঙ্গে শুনেছেন আমাদের কথা। তিনি উদ্বিগ্ন বলেও মনে হয়েছে আমাদের। বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।"

দলের সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, "তৃণমূলের তরফে ১১ জনের প্রতিনিধি দল গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিল পাস হলেও, এখনও রাষ্ট্রপতির কাছে বিলটি পড়ে রয়েছে। যত দ্রুত সম্ভব বিলটিতে অনুমোদন দিতে আর্জি জানিয়েছি রাষ্ট্রপতিকে।"

যদিও শমীকের বক্তব্য, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নির্ভয়া আইন তো ছিলই। আরও একটা কঠোর আইন নিয়ে এসেছে। আমরাও তার সমর্থক। অপরাধীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা। কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কী থাকবে? সরকারই তো প্রমাণ লোপাট করছে। তাই যতই কঠোর আইন আনা হোক না কেন, সেটা বাস্তবায়িত করা সম্ভব নয়।"

তৃণমূল নেতাদের মতে, এত কঠোর আইন করা হয়েছে। অপরাজিতা আইনকে মডেল করে তোলা হোক গোটা দেশে, যাতে নৃশংস অপরাধ ঠেকানো যায়। কেন এতদিন বিলটিতে অনুমোদন দিতে এত দেরি হচ্ছে, প্রশ্ন তুলেছেন তাঁরা।

সেরা শিরোনাম

News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget