এক্সপ্লোর

Arjun Singh Update: 'বিজেপি-তে কেউ থাকতে পারে না', বললেন অর্জুন, উস্কে দিলেন তৃণমূলে আরও যোগদানের জল্পনা

North 24 Parganas News: অর্জুন তৃণমূলে ফেরার পর সোমবারই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) শ্যামনগরে বিরাট জনসভা করছেন অভিষেক।

শ্য়ামনগর: তৃণমূলে (TMC) প্রত্যাবর্তনের পর থেকেই বিজেপি-র (BJP) বিরুদ্ধে সরব তিনি। লাগাতার গেরুয়া শিবিরকে আক্রমণ করে চলেছেন। বিজেপি-তে থাকা যায় না বলে এ বার মন্তব্য করলেন ব্য়ারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। তাঁর কথায়, "বিজেপি-তে কেউ থাকতে পারে না। অধিকাংশ লোকজনই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবেন। কিন্তু আলাদিনের প্রদীপ তো আর নয়, যে ঘরে দিলাম আর একদিনেই সকলে চলে এলেন। ধাপে ধাপে সকলেই আসবেন।"

অর্জুনকে নিয়ে মতভেদ তৃণমূলে!

অর্জুনের ফেরা নিয়ে যদিও দ্বিমত রয়েছে তৃণমূলের অন্দরে। সম্প্রতি প্রকাশ্যে তা নিয়ে মুখও খোলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। জানিয়ে দেন, দলত্যাগীদের এ ভাবে দুমদাম দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সায় নেই তাঁর। দলত্যাগীদের অন্তত এক বছর বসিয়ে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কাল যিনি বিজেপি-তে থেকে তৃণমূলকে আক্রমণ করছিলন, সেই অর্জুন তৃণমূলে এসে আজ বিজেপি-কে আক্রমণ করছেন, বিষয়টি হাস্যকর বলে উল্লেখ করেন চিরঞ্জিৎ। 

একদিন আগে হলদিয়ার সভাতেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও (Abhishek Banerjee) এ নিয়ে মুখ খোলেন। সেখানে বিজেপি থেকে আসা কাউকে ভোটের টিকিট দেওয়া হবে না বলে জানিয়ে দেন তিনি। তাতে আগামী দিনে বিজেপি থেকে হেভিওয়েট কেউ এলে তৃণমূল গ্রহণ করবে কিনা, প্রশ্ন উঠছে। তবে রাজ্যের জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) কথায়, "শীর্ষ নেতৃত্ব যাঁকে নেবেন, তাঁকে দলে স্বাগত। দল নীতি নির্ধারণ করে। যাঁকে নেওয়ার কথা বলে, তাঁকে স্বাগত জানাই আমরা। এ নিয়ে কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই।"

আরও পড়ুন: Bimal Gurung: গুরুঙ্গ-সাক্ষাৎ ২ বিজেপি সাংসদের, অনশন তুলে নেওয়ার অনুরোধ

উল্লেখ্য, অর্জুন তৃণমূলে ফেরার পর সোমবারই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) শ্যামনগরে বিরাট জনসভা করছেন অভিষেক। শনিবার সেই জায়গা পরিদর্শন করেন অর্জুন, জ্যোতিপ্রিয় এবং পার্থ ভৌমিকরা। ঘটনাচক্রে সোমবার থেকেই কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে প্রচারে নামছে বিজেপি। এমন পরিস্থিতিতে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অর্জুন। জ্যোতিপ্রিয় জানিয়েছেন, দলকে বার্তা দিতেই শ্যামনগরে সভা অভিষেকের। 

তৃণমূলে অর্জুনের ভূমিকা নিয়ে জল্পনা

তবে তৃণমূলে ফিরলেও, এখনও অর্জুনের দায়িত্ব ঠিক হয়নি। ব্যারাকপুরের সাংসদ পদটি ধরে রাখলেও, দলে কোন পদ দেওয়া হবে তাঁকে, তা নিয়ে ধন্দ রয়েছে। তবে অর্জুন জানিয়েছেন, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের খুঁটি যথেষ্ট মজবুত। আগের তুলনায় তাঁর উপর চাপ কমই। তাই দল যে দায়িত্বই দেবেন, নিষ্ঠাভরে তা পালন করবেন তিনি। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget