এক্সপ্লোর

Saayoni Ghosh : 'নির্বাচনের সময় যাঁরা দলের বিরুদ্ধে খেলেছেন তাদের বিহিত হবে' হারের জন্য অন্তর্ঘাতকেই দায়ী করলেন সায়নী

দুর্গাপুরের কর্মিসভায় হুঁশিয়ারি দেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, "তৃণমূল করতে চাইলে নেতাদের বাড়ির বাজার করা যাবে না।'

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : দলের কর্মীদের একাংশের অন্তর্ঘাতের কারণেই হার হয়েছে আসানসোল দক্ষিণ ও কুলটিতে। এমনটাই দাবি করলেন এই দুই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ও উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁদের দাবিকে সমর্থনও করেছেন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি।

উপলক্ষ্য ছিল যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের সম্বর্ধনা অনুষ্ঠান। আর আসানসোলের এই অনুষ্ঠানই বদলে গেল আত্মসমালোচনায়। তিনি বললেন, 'নির্বাচনের সময় যারা দলের বিরুদ্ধে খেলেছেন তাদের বিহিত হবে ।' শুধু তাই নয়, সায়নী আরও বলেন, 'শুধুমাত্র আমার ক্ষেত্রেই নয়, অন্যান্য জায়গাতেও যাঁরা দলবিরোধী কাজ করেছেন তাঁদেরকে যুব তৃণমূলে নেওয়া হবে না, আমার সাথেও যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন সভায় তাঁরা উপস্থিত ছিলেন না'

এর আগে সোমবারও দুর্গাপুরের কর্মিসভায় হুঁশিয়ারি দেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, "তৃণমূল (TMC) করতে চাইলে নেতাদের বাড়ির বাজার করা যাবে না। তৃণমূল করতে চাইলে নেতাদের মেয়েকে স্কুল থেকে আনা যাবে না। এসব করতে চাইলে বাড়িতে চাকরি নিন, তৃণমূল করা যাবে না"। সেই সঙ্গে দলত্যাগীদের ফের দলে না ফেরানোরও বার্তা দেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী।   

যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী হওয়ার আগে, এবারের ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে লড়াই করেছিলেন সায়নী ঘোষ। কিন্তু, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে ৪ হাজার ৪৮৭ ভোটে পরাজিত হন তিনি। তাঁর এই হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে, দলের একাংশকেই দায়ী করেছেন সায়নী।  

আসানসোল দক্ষিণের পাশাপাশি কুলটিও হাতছাড়া হয় তৃণমূলের। মাত্র ৬৭৯ ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তৃণমূল প্রার্থী। সেখানকার পরাজিত তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, '' তৃণমূলকে হারানোর ক্ষমতা অন্য কোনও দলের ছিল না, দলের একশ্রেণীর কর্মীর অন্তর্ঘাতের কারণেই হারতে হয়েছে। ভবিষ্যতে দলের নীতি মেনেই এঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে'। 

এই পরাজিত তৃণমূল প্রার্থীর অভিযোগকে মান্যতা দিয়েছেন বারাবনির বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি বিধান উপাধ্যায়। তিনি বলেন, " নির্বাচনের সময় বেশ কিছু দলীয় কর্মী দেওয়ালের ওপর বসে ছিলেন । তৃনমূল জিতলে তাদের দিকে , বিজেপি জিতলে তাদের দিকে ঝাঁপ দেবেন বলে ঠিক করেছিলেন তারা ।'

অন্যদিকে এ ব্যাপারে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি তথা বারাবনির পরাজিত বিজেপি প্রার্থী অরিজিৎ রায় বলেন, ''যে দলের কোন নীতি আদর্শ নেই তাদের তো এরকম হবেই ।'  তিনি দাবি করেন, এখনও বহু তৃণমূল কর্মী তাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন । 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget