এক্সপ্লোর

Kakdwip Accident: গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০

Kakdwip News: বারুইপুরের চম্পাহাটি থেকে গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জখম হলেন কমপক্ষে ১০ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের কামারের হাট এলাকায়।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ: মহালয়ার পবিত্র মুহূর্তে গঙ্গাসাগরের (Gangasagar) তর্পণ করতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের জিও গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১০ জনের বেশী পুণ্যার্থী। প্রত্যেককে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। বুধবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের (Kakdwip) কামারের হাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে। জখমরা সবাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটির বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ।

আরও পড়ুন: RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। এর জেরে বারুইপুরের চম্পাহাটির দিক থেকে আসা একটি গাড়ি অন্য একটি বাসকে সজোরে ধাক্কা মারে। তার গাড়িটি গিয়ে সোজা রাস্তার ধারে থাকা একটি পোলে ধাক্কা মারে। অন্যদিকে বাসটি নেমে যায় রাস্তার ধারে থাকা ঝোপে। চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: Kolkata Weather: ভোর থেকেই শুরু বৃষ্টি, সারাদিন আজ কেমন থাকবে মহানগরের আবহাওয়া?

বুধবার ভোর থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মুষলধারায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এরই মধ্যে গঙ্গাসাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও ফলতাতে নদীর ঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন। গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে। ভিড় সামাল দিতে ব্লক প্রশাসন সবরকম প্রস্তুতি সেরে রেখেছে।

আরও পড়ুন: RG Kar Case: RG কর-কাণ্ডের প্রতিবাদ-মিছিলে 'হামলা' ! TMC কাউন্সিলরের নেতৃত্বে মারধরের অভিযোগ

আজ দিনভর কাকদ্বীপের লট নং আট ও নামখানা জেটি থেকে অতিরিক্ত ভেসেল, লঞ্চ চালানো হবে। অতিরিক্ত বাস থাকবে সাগরের কচুবেড়িয়া থেকে। অসংখ্য মানুষের ভিড় সামাল দিতে সবরকমের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়

সেরা শিরোনাম

Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
News Live Updates: DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন...
DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন...
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget