এক্সপ্লোর

Raj Bhavan: প্রতি সপ্তাহে রিপোর্ট চাই, ফের বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি রাজভবনের

State University: ফের কি নতুন করে সংঘাতে জড়াল রাজ্য সরকার ও রাজভবন?চিঠি ঘিরেই ফের রাজ্য সরকার ও রাজভনের মধ্যে তৈরি হয়েছে সংঘাতের আবহ।

কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পাল, কলকাতা: প্রতি সপ্তাহের শেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে রিপোর্ট চেয়েছিল রাজভবন। সপ্তাহান্তে রিপোর্ট চেয়ে গত মাসেই নির্দেশিকা জারি করা হয়েছিল রাজভবনের (Raj Bhavan) তরফে। কিন্তু সেই রিপোর্ট পাঠায়নি বিশ্ববিদ্যালয়গুলি। ফলে ফের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের চিঠি পাঠানো হল রাজভবনের তরফে। এই নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজভবন-নবান্ন সংঘাত।  

ফের কি নতুন করে সংঘাতে জড়াল রাজ্য সরকার ও রাজভবন? রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, আচার্যের নির্দেশমতো, প্রতি সপ্তাহের শেষ কাজের দিনে বিশ্ববিদ্যালয়গুলির তরফে যে রিপোর্ট পাঠানোর কথা ছিল, সেই রিপোর্ট পাওয়া যায়নি। আর এই চিঠি ঘিরেই ফের রাজ্য সরকার ও রাজভনের মধ্যে তৈরি হয়েছে সংঘাতের আবহ।

এই নিয়ে নতুন করে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু (Bratya Basu)  বলেন, 'সবাই ভাবুক এটা আইনি কিনা। আমাদের তো না জানিয়ে করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব কী করণীয়।'

সরকারি সূত্রে খবর, ৪ এপ্রিলের নির্দেশের পর, রাজ্যের ৫ টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে। এর মধ্যে রয়েছে শহরের একটি নামী বিশ্ববিদ্যালয়। বাকি বিশ্ববিদ্যালয় রিপোর্ট দিচ্ছে না। এর আগেও রাজভবনের একাধিক নির্দেশিকা ঘিরে প্রকাশ্যে এসেছিল রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত। রাজভবনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ঘিরে নবান্নের সঙ্গে শুরু হয়েছিল সংঘাত। নির্দেশিকায় বলা হয়েছিল, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে কী কাজ হচ্ছে, তা রিপোর্ট আকারে, প্রতি সপ্তাহের শেষ কাজের দিনে, ইমেল করে রাজভবনকে জানাতে হবে। উপাচার্যরা যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আচার্যের সঙ্গে টেলিফোন অথবা ইমেল মারফৎ কথা বলতে পারবেন। 

তখন থেকেই এই নির্দেশিকা ঘিরে আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এরা কোনও নিয়ম মানে না। নিজের পথেই চলে। এটাই এদের কাছে প্রত্যাশিত।'

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধে জড়াতে দেখা গিয়েছিল রাজ্য সরকারকে। কিন্তু, রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের শপথগ্রহণের পর পরিস্থিতি অন্যরকম  হবে বলে আশা করেছিলেন অনেকেই। তবে, সময় গড়াতে বদলে গেল গোটা ছবি। 

আরও পড়ুন: নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?

সেরা শিরোনাম

Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget