এক্সপ্লোর

Kolkata News: পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ, মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হল

Ragging News: শুক্র-শনি, দু'দিন ধরে দফায় দফায় হস্টেলে গেছে পুলিশ। হস্টেলের সুপার, আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকী হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গেছে পুলিশ।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়াকে লাগাতার নির্যাতনের অভিযোগ। মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হল। তদন্ত করছেন, অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার র‍্যাঙ্কের অফিসার। জিজ্ঞাসাবাদ করা হয়েছে হস্টেলের সুপার ও অন্য আধিকারিকদের, খবর পুলিশ সূত্রে।

শুক্র-শনি, দু'দিন ধরে দফায় দফায় হস্টেলে গেছে পুলিশ। হস্টেলের সুপার, আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকী হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ও খড়গপুর আইআইটি-র দুই মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্য়ুর সঙ্গে জড়িয়ে গেছে র‍্যাগিংয়ের মতো ঘৃণ্য় অভিযোগ। আর সেই প্রেক্ষাপটেই বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে, এক ছাত্রের ওপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। সদ্য বি-টেক পাস করা, বিশ্বজিৎ হাজরার অভিযোগ, ৪ বছর ধরে হস্টেলে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। বারবার অভিযোগ করেও কোনও সুবিচার পাননি। ঘটনায়, নাম জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার। বালিগঞ্জ সায়েন্স কলেজের সদ্য প্রাক্তন পড়ুয়া বিশ্বজিৎ হাজরা বলেন, “মিডিয়া গোটা বিষয়টা সামনে আনার পরই তৎপর হয়েছে পুলিশ। আগেও তো পুলিশের কাছে গেছি। লালবাজার গেছি। পুলিশ ক্য়াম্পাসে এসেছে। সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে। বেশ কিছু তথ্য় নিয়ে গেছে ১৫-১৬ সাল থেকে কারা থাকে, তা নিয়ে গেছে।’’

গত ৭ জুলাই, বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এই ছাত্র। ৮ জুলাই FIR রুজু হয়। এর প্রায় দেড় মাস পর শনিবার অভিযোগকারী পড়ুয়ার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ সূত্রে খবর, এই মামলায় SC ST প্রিভেনশন অফ অ্য়াট্রোসিটিস অ্য়াক্ট যুক্ত করা হয়েছে। তার জন্য অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগকারী পড়ুয়া বলেন, “আমি প্রথমেই বলেছিলাম, SCST অ্য়াক্ট যুক্ত করার কথা। কিন্তু পুলিশ করেনি। ওরা এফআইআরে লঘু ধারা দেয়। কিন্তু ওরা কী ধারা দিয়েছে, সেব্য়াপারে আমায় কিছু জানায়নি।’’

হস্টেলের প্রাক্তনীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সদ্য় বিটেক পাস বিশ্বজিৎ হাজরা। এদিকে, তাঁর বিরুদ্ধেও প্রাক্তনী তকমা তুলেছেন কেউ কেউ। এদিন তারও জবাব দিয়েছেন অভিযোগকারী। তিনি বলেন, “আমি সবেমাত্র ২ সপ্তাহ হল পাস আউট করেছি। আমার অভিযোগ ক্য়াম্পাসে থাকা ৩-৫ বছর ধরে থাকা প্রাক্তনীদের বিরুদ্ধে। ওরা এসব বলছে, যাতে তদন্ত বিপথে চালিত হয়। কর্তৃপক্ষের একাংশও বলছে। ঘটনায় শাসকদলের নাম জড়িয়েছে বলেই কি আড়াল করা হচ্ছে?’’ এদিকে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, হস্টেল কর্তৃপক্ষকে এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata Weather:ঝড়বৃষ্টি নাকি অস্বস্তিকর মেঘ, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget