এক্সপ্লোর

Bangla Bandh: শিলিগুড়িতে বিজেপির ডাকা বন্‍‍ধ ঘিরে দফায় দফায় উত্তেজনা

Bangla Bandh: রাস্তায় মিছিলে হাজির বিজেপি (BJP) নেতা শঙ্কর ঘোষ। অভিযোগ,  জোর করে দোকান বন্‍ধ-এর চেষ্টা বিজেপি করেন কর্মী-সমর্থকরা।

হিন্দোল দে, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) বিজেপির (BJP) ডাকা বন্‍‍ধ ঘিরে উত্তেজনা। সরকারি বাস (Government Bus) চলাচলে বাধা। রাস্তায় মিছিলে হাজির বিজেপি (BJP) নেতা শঙ্কর ঘোষ। অভিযোগ,  জোর করে দোকান বন্‍ধ-এর চেষ্টা বিজেপি করেন কর্মী-সমর্থকরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেন শঙ্কর ঘোষ। 

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দেয়  বিজেপি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তেই সকাল থেকে অশান্তির খবর সামনে আসছে। সপ্তাহের প্রথম কাজের দিন বনধের জেরে জেলায় জেলায় উত্তেজনা। দিকে দিকে পিকেটিং করেন বিজেপি কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গে বন্‍‍ধ বিক্ষোভে গ্রেফতার বিজেপির ২ বিধায়ক। ধৃত নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ। গ্রেফতার করে নিয়ে আসা হয় নকশালবাড়ি থানায়। একইসঙ্গে গ্রেফতার বিজেপি কর্মীরা। গ্রেফতার হওয়ার পর গানে গানে প্রতিবাদ করেন বিজেপি নেতা-কর্মীরা। গ্রেফতার করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও। 

বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডে ডায়মন্ড হারবার রোডে সকাল ১০টা ২০ নাগাদ পথ অবরোধের চেষ্টা করেন। কিন্তু আগে থেকেই প্রস্তুতি ছিল পুলিশ। রাস্তা আটকাতে গেলে পুলিশ বাধা দেয়। রাস্তায় শুয়ে পড়েন অবরোধকারীরা। পুলিশ  অবরোধকারীদের টেনে সরিয়ে দেয়। কালাকার স্ট্রিটে বিজেপির মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়ায়।  মীনাদেবী পুরোহিত, কল্যাণ চৌবেরা ছিলেন মিছিলের নেতৃত্বে। কালাকার স্ট্রিটে বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও কিছু দোকান খোলা ছিল। বিজেপি কর্মীরা গিয়ে দোকান বন্ধ করতে বলেন। তখন পুলিশ জানায়, ইচ্ছে হলে মালিকরা দোকান খোলা রাখতে পারেন।  এই নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। এরপর মিছিল এমজি রোড ক্রসিংয়ে এলে পুলিশ পথ আটকায়।  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপির কর্মী সমর্থকদের। যাদবপুরে বনধ সমর্থক বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় গন্ডগোল হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ বিজেপি কর্মীরা এইট বি মোড় অবরোধ করতে গেলে সরিয়ে দেয় পুলিশ।  ফের দ্বিতীয় দফায় পথ অবরোধের চেষ্টা হলে পুলিশ লাঠিচার্জ করে। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। 

আরও পড়ুন: West Bengal Bangla Bandh: হুগলি স্টেশনে রেল অবরোধ বিজেপি সমর্থকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget