এক্সপ্লোর

Bangla Bandh: বিজেপির ডাকা বনধের প্রতিবাদে জেলায় জেলায় মিছিল তৃণমূলের

Bangla Bandh: বীরভূমের দুবরাজে বনধের বিরোধিতা করে মিছিল করে তৃণমূল। আজ সকালে দুবরাজপুর শহর তৃণমূলের তরফে মিছিল হয়। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজারে বনধের বিরুদ্ধে মিছিল করে তৃণমূল।

কলকাতা: পুরভোটে (WB Municipal Election 2022) অশান্তির অভিযোগে আজ ১২ ঘণ্টা রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি (BJP)। কোচবিহার শহরে আজ সকালে তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন বনধের বিরুদ্ধে মিছিল করে। মিছিলের নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি পরিমল বর্মন। বীরভূমের দুবরাজে বনধের বিরোধিতা করে মিছিল করে তৃণমূল। আজ সকালে দুবরাজপুর শহর তৃণমূলের তরফে মিছিল হয়। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা বাজারে বনধের বিরুদ্ধে মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা।  

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দেয়  বিজেপি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তেই সকাল থেকে অশান্তির খবর সামনে আসছে। সপ্তাহের প্রথম কাজের দিন বনধের জেরে জেলায় জেলায় উত্তেজনা। দিকে দিকে পিকেটিং করেন বিজেপি কর্মী সমর্থকরা। 

বাঁকুড়ার ওন্দায় পথ অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। আজ সকাল পৌনে ৮টা নাগাদ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সরকারের নেতৃত্বে রামসাগর এলাকায় ৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ হয়। প্রায় আধঘণ্টা চলে অবরোধ। ঘটনাস্থলে ছিল পুলিশও। পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বীরভূমের সিউড়িতে বিজেপির ডাকা বনধের প্রভাব পড়েনি।  বাস ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  দোকানপাটও খুলেছে।

মুর্শিদাবাদের বহরমপুর সদর হাসপাচাল চত্বরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের নেতৃত্বে ওই মিছিল হয়। মিছিল স্টেশন বাজার এলাকায় ঢোকার পর পুলিশ পথ আটকায়। এরপরই দু’পক্ষের বচসা থেকে বিবাদ গড়ায় হাতাহাতিতে। পরে কোক ওভেন থানার পুলিশ লক্ষ্মণ ঘড়ুই সহ বিজেপির ২০-২৫ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।   

আরও পড়ুন: Bangla Bandh: শিলিগুড়িতে বিজেপির ডাকা বন্‍‍ধ ঘিরে দফায় দফায় উত্তেজনা

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার
Chandrima Bhattacharya|''মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী, পরম্পরা মেনেই করেছেন'',বললেন রুদ্রনীল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget