এক্সপ্লোর

Bangladesh Election 2026: বাংলাদেশের মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার !

Bangladesh Election 2026 BNP Jamaat Clash: বাংলাদেশের মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার ! ওই কেন্দ্রের প্রার্থী জামাত-প্রধান শফিকুর রহমান

নয়াদিল্লি: বাংলাদেশের মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার ! ওই কেন্দ্রের প্রার্থী জামাত-প্রধান শফিকুর রহমান। বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা। পরস্পরের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ, বহিরাগতদের বুথে ঢোকানোর অভিযোগ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।

আরও পড়ুন, বাংলাদেশে নির্বাচনের কড়া পাহারায় বনগাঁ সীমান্ত, সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিং

"চলমান নির্বাচন একটি প্রহসন। এই নির্বাচন সংবিধানের পরিপন্থী ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে।" হাসিনা-হীন বাংলাদেশে ভোটগ্রহণ চলাকালীন বিবৃতি প্রকাশ করে দাবি নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের। বিবৃতিতে আওয়ামি লিগের দাবি, "শুধু তাদের দল নয়, উদার ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আরও কয়েকটি দলকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। 'আওয়ামি' সমর্থক মনে করে অনেক সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে।" বিবৃতিতে হাসিনার দলের আরও দাবি, "নির্বাচনকে ঘিরে সহিংসতা বেড়েছে। অনেক নেতা-কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলবন্দি করা হচ্ছে।" সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও এই বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাধারণ নির্বাচন নিয়ে আওয়ামি লিগের দাবি, "জনগণের প্রকৃত মতামত নেওয়ার পরিবর্তে আগে থেকেই ফল নির্ধারণের চেষ্টা চলছে বাংলাদেশে।"

নৈরাজ্যের ক্ষত বুকে নিয়ে, অবশেষে সাধারণ নির্বাচনে বাংলাদেশ।২০২৪ সালের জুলাই মাসে, শেখ হাসিনা সরকারের পতনের পর, বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন ১২ কোটিরও বেশি ভোটার।খাতায় কলমে মোট আসন সংখ্য়া ৩০০। তবে ১ জন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে ২৯৯টি আসনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে অবধি ভোটগ্রহণ চলবে। লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের।
 
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবারই জুলাই সনদ নিয়ে হবে গণভোট। গত নভেম্বরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী চারটি বিষয়ের উপর একটি প্রশ্নের ভিত্তিতে হবে গণভোট। ফলে প্রত্য়েক ভোটারকে দু'টো করে ভোট দিতে হবে। বাংলাদেশে তিরিশ বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন, যেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনা নেই। খালেদা জিয়ার মৃত্য়ু হয়েছে। আর শেখ হাসিনা দেশছাড়া। 

PTI সূত্রে খবর,বাংলাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৪ হাজার ভোটকেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে সে দেশের পুলিশ। বৃহস্পতিবার গোটা বাংলাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। এ ছাড়া ড্রোন, বডিক্যামেও চলবে নজরদারি। বাংলাদেশে এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লক্ষ।এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ২৫ হাজার  ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget