এক্সপ্লোর

Bankura News: 'দিদির রক্ষাকবচ'-কে ঘিরে এবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে বাঁকুড়ায়

Bankura TMC Inner Clash: 'দিদির রক্ষাকবচ' কর্মসূচীকে ঘিরে এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে এল বাঁকুড়ার কোতুলপুরে। ক্ষোভ উগরে দেন দলেরই এক জেলা পরিষদ সদস্যা ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: 'দিদির রক্ষাকবচ' কর্মসূচীকে ঘিরে এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ (TMC Clash) প্রকাশ্যে চলে এল বাঁকুড়ার কোতুলপুরে (Bankura)। সোমবার কোতুলপুর ব্লকের সিহড় অঞ্চলে তৃণমূলের এই কর্মসূচীকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের প্রতি সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন দলেরই এক জেলা পরিষদ সদস্যা ও স্থানীয় পঞ্চায়েত প্রধান। এরপরই প্রকাশ্য সভামঞ্চ থেকে দলীয় নেতৃত্ব ওই দুজনের নাম না করে ঘাড় ধরে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে কার্যত উত্তপ্ত হয়ে উঠল কোতুলপুরের রাজনীতি। 

তৃণমূলের কোতুলপুর ব্লকের নব নির্বাচিত ব্লক সভাপতি ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গিতা মালিকের বিরুদ্ধে এর আগে সামাজিক মাধ্যমে বারবার সরব হতে দেখা গেছে তৃণমূলেরই স্থানীয় জেলা পরিষদ সদস্যা শম্পা পন্ডিতকে। এবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচীকে কেন্দ্র করেও দলের নেতা নেত্রীদের ওই অংশের প্রতি জেলা পরিষদ সদস্যার ক্ষোভ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জেলা পরিষদ সদস্যা শম্পা পন্ডিত দাবি করেন, দলীয় কর্মীদের একাংশকে কিছু না জানিয়ে সোমবার সিহড় অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচী পালনের ডাক দেয় তৃণমূলের ব্লক নেতৃত্ব।

শম্পা পন্ডিতের অভিযোগ সিহড় অঞ্চলে দলের ব্লক নেতৃত্ব কয়েকজনকে সঙ্গে নিয়ে গেলেও দিদির সুরক্ষা কবচ কর্মসূচী না করেই পালিয়ে যান। এমনটা চলতে থাকলে আগামী দিনে কোতুলপুর ব্লকের প্রতিটি পঞ্চায়েত বিরোধীদের হাতে চলে যাবে বলেও নিজের বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন ওই জেলা পরিষদ সদস্যা। শম্পা পন্ডিতের সুরে সুর মিলিয়ে সিহড় অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত প্রধান সন্ধ্যা সাঁতরা কোতুলপুরের ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামী ও জেলা মহিলা সভানেত্রী সঙ্গিতা মালিককে দলীয় পদ থেকে অপসারনের দাবী তোলেন।

এরপরই সিহড় অঞ্চলে আয়োজিত একটি প্রকাশ্য সভায় নাম না করে শম্পা পন্ডিতের নাম না করে তাঁকে একহাত নেন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্লক সভাপতির বিরুদ্ধে কারও কিছু বলার থাকলে তিনি দলের মধ্যে তা আলোচনা করতে পারতেন। প্রকাশ্যে সামাজিক মাধ্যমে বললে তাঁকে তৃণমূল বলে আমি মনে করিনা। তিনি বিজেপির এজেন্টের মতো কাজ করছেন। এরপরই দলের ব্লক সভাপতির প্রতি আইএনটিটিইউসির জেলা সভাপতির নির্দেশ দলের ভেতর কেউ গোষ্ঠীবাজী করার চেষ্টা করলে তাকে ঘাড়টা ধরে দল থেকে বের করে দিন।

আরও পড়ুন, 'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার নিশানায় মোদি সরকার

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা পরিষদ সদস্যা শম্পা পন্ডিতের তোলা অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি তরুন নন্দিগ্রামী। তিনি বলেন, শম্পা পন্ডিতের অভিযোগ মিথ্যা। সিহড় অঞ্চলে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত নিয়ম মেনে কয়েকশো তৃণমূল কর্মীকে সাথে নিয়ে দিদির সুরক্ষাকবচ কর্মসূচী পালন করা হয়েছে। ব্লক নেতৃত্বের তরফে দলের স্থানীয় নেতা কর্মী সকলকেই এই কর্মসূচীর খবর দেওয়া হয়েছিল বলেও দাবী ব্লক সভাপতির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget