এক্সপ্লোর

Cyber Crime: সাইবার অপরাধের বিষয়ে সচেতন করা হচ্ছে প্রবীণদের, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ‘দুয়ারে পুলিশ’

বিভিন্ন এলাকা ও আবাসনে গিয়ে মূলত প্রবীণ নাগরিকদের সাইবার অপরাধের বিষয়ে সতর্ক করছেন পুলিশ আধিকারিকরা।

সমীরণ পাল, ব্যারাকপুর: দুয়ারে সরকার প্রকল্পের আদলে দুয়ারে পুলিশ কর্মসূচি চলছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়। বিভিন্ন এলাকা ও আবাসনে গিয়ে মূলত প্রবীণ নাগরিকদের সাইবার অপরাধের বিষয়ে সতর্ক করছেন পুলিশ আধিকারিকরা। আর্থিক প্রতারণা এড়াতে কীভাবে সতর্ক থাকতে হবে, দেওয়া হচ্ছে তার পাঠ। আইনরক্ষকদের এই তৎপরতায় খুশি সাধারণ মানুষ।

প্রথমে ব্যাঙ্কের নাম করে ভুয়ো ফোন কল। তারপর কেওয়াইসি নথি জমা দেওয়া নেই বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি। গ্রাহক ঘাবড়ে যেতেই কৌশলে তাঁর থেকে অ্যাকাউন্ট ডিটেলস এবং ওটিপি জেনে নিয়ে প্রতারণা! কখনও আবার ব্যাঙ্কের নামে পাঠানো হচ্ছে ভুয়ো মেল। অজানা মেলে ক্লিক করতেই গ্রাহকের সমস্ত তথ্য নিমেষে চলে যাচ্ছে প্রতারকদের হাতে। তারপরই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা।

আমাদের চারপাশে অহরহ ঘটে চলেছে এমন প্রতারণা। বেশিরভাগ ক্ষেত্রেই সফট টার্গেট টেকস্যাভি নন এমন প্রবীণ নাগরিকরা। অদৃশ্য সাইবার প্রতারকদের হাত থেকে নিরীহ প্রবীণদের সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। রাজ্য সরকারের দুয়ারে প্রকল্পের আদলে শুরু হয়েছে দুয়ারে পুলিশ কর্মসূচি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাভুক্ত ১৫টি থানা এলাকায় চলছে সচেতনতা শিবির। বিভিন্ন এলাকা ও আবাসনে গিয়ে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। সাইবার প্রতারণার বিভিন্ন কেস স্টাডি তুলে ধরে সতর্ক করা হচ্ছে সবাইকে।

গত এক মাসের বেশি সময়ে আড়াই হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এমনটাই জানানো হচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমশনারেট সূত্রে। তার বেশিরভাগই সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধ। প্রবীণ নাগরিকরা যাতে প্রতারকদের হাত থেকে বাঁচতে পারেন, তার জন্য জায়গায় জায়গায় ক্যাম্প করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এমনটাই জানাচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। খড়দার পিয়ারলেস নগরের বাসিন্দা রবীন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, ‘কীভাবে সাইবার ক্রাইম হয়, লোকেরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, টাকা পয়সা অন্য জায়গায় চলে যায় অজান্তে, এসব নিয়ে সচেতন করা হয়েছে। পুলিশকে ধন্যবাদ।’

সাইবার অপরাধ বিশেষজ্ঞ ও আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেছেন, ‘খুব ভাল উদ্য়োগ। এটা দরকার।’

একটা এসএমএস বা ফোনকলের ফাঁদে পড়ে কষ্টের সঞ্চয় খোয়াবেন না। সতর্ক থাকুন, সজাগ থাকুন। ব্যাঙ্ক প্রতারণা এড়াতে দুয়ারে পুলিশ কর্মসূচি থেকে এই বার্তাই দেওয়া হচ্ছে প্রবীণদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget