এক্সপ্লোর

Beleghata Blast : বেলেঘাটা বিস্ফোরণে আহতকে রাতের অন্ধকারে এনআরএস থেকে তালদির নার্সিংহোমে! ফের আনা হল এসএসকেএমে

Kolkata Hospital : বিস্ফোরণে আহতকে এভাবে রাতের অন্ধকারে এনআরএস থেকে কেন সুদূর তালদির বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হল? তারপর ফের তাঁকে কেন ফেরানো হল কলকাতা? সব নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সন্দীপ সরকার, কলকাতা : বেলেঘাটা বিস্ফোরণে (Beleghata Blast) আহতকে রাতের অন্ধকারে এনআরএস থেকে নিয়ে যাওয়া হল তালদি! দক্ষিণ চব্বিশ পরগনার তালদির এক নার্সিংহোমে আহতকে ভর্তি করালেন আত্মীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোগী লোকমান মোল্লাকে ছেড়ে দেয় তালদির নার্সিংহোমও। যার পর ফের কলকাতায় নিয়ে আসা হল বিস্ফোরণে আহতকে। এসএসকেএমের (SSKM) ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয় আহত লোকমান মোল্লাকে।

বিস্ফোরণে আহতকে এভাবে রাতের অন্ধকারে এনআরএস থেকে কেন সুদূর তালদির বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হল? তারপর ফের তাঁকে কেন ফেরানো হল কলকাতা? সব নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

রোগীর পরিবারকে স্বেচ্ছায় নিয়ে গিয়েছে বলে জানিয়েছে এনআরএস। চিকিৎসার জন্য প্রোমোটার টাকা দিয়েছে, জানিয়েছে আহতর পরিবার। পাশাপাশি এনআরএসে (NRS Hospital) চিকিৎসা হচ্ছিল না, তাই তালদি নিয়ে যাওয়া হয়েছিল, দাবি আহতর পরিবারের। 

সোমবার নির্মাণস্থলে মাটি খুঁড়ছিলেন শ্রমিক। ধাতব জিনিসে কোদাল ঠেকতেই সন্দেহ হয়। পরিষ্কার করতে যেতেই বিকট শব্দে বিস্ফোরণ! সোমবার দুপুরে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকে বেলেঘাটার সরকার বাজারের মিঞাঁ বাগান এলাকা। বিস্ফোরণে হাত উড়ে যায় শ্রমিকের। স্‍‍প্লিন্টার ছিটকে গুরুতর জখম আরও এক পথচারী। পুলিশের অনুমান, সকেট বোমা ফেটে এই দুর্ঘটনা।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। লালবাজারের (Lala Bazar) গুন্ডাদমন শাখার অফিসাররাও সেখানে পৌঁছে যান। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, সকেট বোমা ফেটে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, লোকমান মোল্লা নামে এক শ্রমিক মাটি খোঁড়ার করার সময় চকচকে ধাতব বস্তু দেখতে পান। ঠোকাঠুকি করে তা পরিষ্কার করতে যান তিনি। তখনই বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতায় ডান হাত উড়ে গিয়েছে লোকমানের। Splinter ছিটকে গুরুতর জখম হয়েছেন তন্ময় ভৌমিক নামে এক পথচারী। 

ঘন জনবসতিপূর্ণ এলাকায় নির্মাণ কাজের জায়গায় বোমা কীভাবে এল? মাটির নীচে কে বা কারা রেখেছিল বোমা? প্রোমোটিং বিবাদের কারণেই কি মজুত করা হচ্ছিল বিস্ফোরক? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে বেলেঘাটা থানা। তার মাঝেই এভাবে আহত শ্রমিকের হাসপাতাল বদল নিয়ে আরও একটু ঘনীভূত হল রহস্য। এখন দেখার নতুন কী তথ্য সামনে উঠে আসে।

আরও পড়ুন- ‘কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে, আমি বিচার না পেলে বলতে পারব না?’ আরও আক্রমণাত্মক দিলীপ ঘোষ

সেরা শিরোনাম

News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Malda Trinamool: স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
Annapurna Yojona : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget