এক্সপ্লোর

Samik On SIR : "গালে নয়, জোড়াফুলে জোড়া থাপ্পড় পড়বে..", সুপ্রিম কোর্টের SIR নির্দেশে অভিষেকের প্রতিক্রিয়ার পাল্টা শমীক-অধীর

SIR SC On EC Samik On Abhishek: সুপ্রিম কোর্টের SIR নির্দেশের পর কী প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী  দলগুলির?

কলকাতা:  ৩ দিনের মধ্যে 'লজিকাল ডিসক্রিপেন্সি' বা 'তথ্য়গত অসঙ্গতি'র তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ভোটারের অনুমতি সাপেক্ষে BLA-ও ঢুকতে পারবেন শুনানি কেন্দ্রে। SIR মামলায় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। এদিকে 'সুপ্রিম' নির্দেশের পর তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সুপ্রিম কোর্টের SIR নির্দেশের পর কী প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী  দলগুলির? 

আরও পড়ুন, ফর্ম ৭ জমার শেষ দিনে দিকে দিকে ধুন্ধুমার, সময় বাড়ানোর আর্জিতে কমিশনকে চিঠি BJP-র

 গালে নয়, জোড়াফুলে জোড়া থাপ্পড় পড়বে : বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য 

শমীক ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে, সেটা দেখা যাচ্ছে, এক পিতার, ১০০ ছেলেমেয়ে। কোথা থেকে আবার ধৃতরাষ্ট্র এসেছে, তাঁকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের মধ্যে পড়ে। তৃণমূলের বিএলও ২-রা যদি ভিতরে যায়, তাহলে বিজেপির প্রতিনিধি ভিতরে থাকবে। এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না, সেটা সময় বলবে। উত্তেজনা তো ছড়িয়েই আছে। বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কী করবে, সেটার দেখার। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলারও বিষয়, যেটা সুপ্রিম কোর্টও বলেছে, সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। আমরা তো আর গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়াফুলে জোড়া থাপ্পড় পড়বে।'

 পুরো রায়টা খতিয়ে দেখব : বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,' পুরো রায়টা খতিয়ে দেখব। একজন নাগরিক হিসেবে এটুকু আমি মনে করি, প্রত্যেক নাগরিকেরই এই অধিকার থাকা উচিত, তাঁকে হিয়ারিঙে ডাকার কারণ হিসেবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছেন, সেগুলি জানবার। সেক্ষেত্রে কারওই অসুবিধা থাকা উচিত নয়।'অপরদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, আমার তো ইলেকশন কমিশনের কাছে, এই দাবি করছি যে, ঝঞ্জাট মেটাও। আমাদের অধিকার দাও।

 আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব : অভিষেক বন্দ্যোপাধ্যায়

মূলত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে, চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার-ভোটাধিকারও কেড়ে নিতে চেয়েছে। তাঁদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব।

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget