এক্সপ্লোর

Prafulla Roy: বাংলা সাহিত্যজগতে নক্ষত্রপতন, চির ঘুমের দেশে 'কেয়াপাতার নৌকা'র স্রষ্টা প্রফুল্ল রায়

Writer Prafulla Roy Demise: প্রায় মাস দুই ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হয়েছেন বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বর্ষার দিনেই যেন ডুবল 'কেয়া পাতার নৌকা'। সাহিত্য জগতে নক্ষত্রপতন। বৃহস্পতিবার, ১৯ জুন দুপুর ৩.১৫ মিনিট নাগাদ প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়। বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাহিত্যিক।

লেক গার্ডেন্সের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। নিউরো ও হার্টের কিছু সমস্যা ছিল এই নবতিপর সাহিত্যিকের। সেখানেই প্রয়াত বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য জগতে। সাহিত্যিকের প্রয়াণে শোকজ্ঞাপন করেছে পাবলিশার্সস অ্যান্ড বুকসেলার্সস গিল্ড।  

সাহিত্যিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তিনি লেখেন, 'বর্ষীয়ান কথাসাহিত্যিক প্রফুল্ল রায়ের মৃত্যুতে আমি গভীর শোক জ্ঞাপন করছি।' 

১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন প্রফুল্ল রায়। ১৯৫৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস 'পূর্ব পার্বতী'। এরপর ১৯৮৯ সালে 'অমৃত' পত্রিকায় প্রকাশিত হয় তাঁর কালজয়ী উপন্যাস 'কেয়াপাতার নৌকা'। যদিও ছদ্মনামে ওই উপন্যাসটি লিখেছিলেন তিনি। দেশভাগের পর ১৯৫০ সালে তিনি চলে আসেন স্বাধীন ভারতে। এ দেশে এলেও দেশভাগের যন্ত্রণা তাঁকে ছাড়েনি। তাঁরই লেখা কালজয়ী উপন্যাস 'কেয়াপাতার নৌকো' আজও প্রাসঙ্গিক। বিক্রমপুর অঞ্চলের রাজদিয়া গ্রামের পটভূমিতে লেখা এই উপন্যাস। আর ওই রাজদিয়াতেই জন্ম নেন প্রফুল্ল রায়।  সাহিত্যিক প্রফুল্ল রায়ের অন্যান্য জনপ্রিয় উপন্যাস হলো-'শত ধারা বয়ে যাহা', 'উত্তাল সময়ের ইতিকথা', 'নোনা জল মিঠে মাটি'। ‘কেয়াপাতার নৌকা’, ‘শতধারায় বয়ে যায়’, ‘উত্তাল সময়ের ইতিকথা’ আকারে এবং নামে আলাদা হলেও আসলে তিনটি উপন্যাস মিলেই একটি ত্রয়ী উপন্যাস।

বেশ কয়েকটি জনপ্রিয় পত্রিকায় তাঁর ধারাবাহিক উপন্যাস রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। মধ্যবিত্ত বাঙালি পরিবারের পাশাপাশি বিহারের জনজীবনও ধরা পড়েছে তাঁর লেখায়। প্রফুল্লবাবুর বেশ কিছু লেখাকে অবলম্বন করে তৈরি হয়েছে একাধিক টেলিফিল্মও। তাঁর উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একাধিক ছবি ও টেলিফিল্ম। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল- 'এখানে পিঞ্জর', 'বাঘ বন্দি খেলা', 'মোহনার দিকে', 'আদমি অউর আওরত' 'একানত আপন' 'চরাচর', 'টার্গেট', 'মন্দ মেয়ের উপাখ্যান', 'ক্রান্তিকাল' ও 'পিতৃভূমি'।                                  

জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন প্রফুল্ল রায়। ১৯৮৫ সালে 'আকাশের নিচে মানুষ' গ্রন্থের জন্য পান রাজ্য সরকারের দেওয়া 'বঙ্কিম পুরস্কার', ২০০৩ সালে 'ক্রান্তিকাল' এর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও বঙ্কিম পুরস্কার, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড-এর ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারও পেয়েছেন।  

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget