এক্সপ্লোর

Bhangar News: ভাঙড়ে ফুটবল ম্যাচ ঘিরে অশান্তি, বিডিওর সামনেই শিক্ষককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Football Match: দুই হাইস্কুলের তরফেই পাস আউট ও বহিরাগতদের ম্যাচে খেলানোর অভিযোগ ঘিরেই শুরু হয় বচসা।

হিন্দোল দে, কলকাতা: মেদিনীপুরের পর ভাঙড় (Bhangar News), ফের ফুটবল ম্যাচ ঘিরে অশান্তি। তৃণমূল নেতার ভাইপোর পর এবার শাসক নেতার 'দাদাগিরি'! বিডিওর সামনেই শিক্ষককে 'মার', অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগ অভিযুক্ত ব্যক্তি খয়রুল ইসলাম তৃণমূল নেতা সওকত মোল্লা ঘনিষ্ঠ। খয়রুল ইসলাম ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। তাঁর স্ত্রী ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানও। 

ভগবানপুর হাই স্কুল ও সরোজনী হাই মাদ্রাস স্কুলের মধ্যে ভাঙড়ের কারবালা মাঠে ফুটবল ম্যাচটি আয়োজিত হয়েছিল। ভাঙড় ২-র বিডিও-র দ্বারাই আয়োজিত এই ফাইনাল ম্যাচ ড্রই চলছিল। নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে পারেননি। অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেই অতিরিক্ত সময়েই যত অশান্তি। খেলায় দু'দলের পক্ষেই পাস আউট ও বহিরাগতদের নামানোর অভিযোগ আনা হয়। এই অভিযোগ ঘিরেই শুরু হয় বচসা, হাতাহাতি। এমনকী বিডিওর সামনে হাতিশালা সরোজনী হাই মাদ্রাস স্কুলের মহম্মদ নাসিরউদ্দিন নামের এক শিক্ষককে মারধরের পর্যন্ত অভিযোগ উঠল। পাশাপাশি ছাত্রদের ভয় দেখানোরও অভিযোগ উঠল।

নাসিরউদ্দিন বলেন, 'অপরপক্ষের তরফে দাবি করা হয় যে আমাদের হয়ে বহিরাগতরা খেলছে। তারা আগের পাস আউট। আমিও কিন্তু তখনই দেখিয়ে দিই যে ওদের দলেও বাইরের খেলোয়াড় খেলছে। বিডিও সাহেব আসার আগেই ভগবানপুর স্কুলের কিছু শিক্ষক ও স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে আবার স্থানীয় তৃণমূল নেতাও, ওরা আমাদের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।' তাঁর আরও অভিযোগ, 'খয়রুল প্রথমে এসে আমার মুখে ঘুসি মারে। তারপর সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৩৫ আমায় ঘিরে ফেলে টানা আধঘণ্টা ধরে লাথি, ঘুসি, চড় মারতে থাকে। আমার হাত কেটে গিয়েছে, আমার চশমা ভেঙে দিয়েছে। সেখানে উপস্থিত সিভিক ভলিন্টিয়ার উল্টে আমায় চার্জ করছে।' 

এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনার সময় বিডিও, সওকত মোল্লা এবং কাশীপুর থানার পুলিশও সেই মাঠে উপস্থিত ছিলেন। বিজেপি নেতা রাহুল সিনহা এ নিয়ে বলেন, 'সমাজবিরোধীদের নিয়ে দল গড়া হলে, তার অবস্থা তো এমনই হবে। নির্বাচনে জেতার জন্য মস্তান ও সমাজবিরোধীদের এককাট্টা করেছে তৃণমূল। তারা লাগামহীন হয়ে গিয়েছে, যে যার পারছে করছে। কোথায় রেফারিকে লাথি মারতে কোথাও শিক্ষককে মারছে। এদের দিয়েই তো ভোটে গুণ্ডামি করাতে হবে, তাই তৃণমূল কিছুই করছে না। সেই কারণেই এদের দাদাগিরি তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হচ্ছে। আমার মতে এগুলি ২৬-এ তৃণমূলের বিনাশের পূর্ব লক্ষণ ছাড়া আর কিছুই নয়। যারা এমন করছে, তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।' এই বিষয়ে অবশ্য মন্তব্যে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলেরও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
নেতাজিকে কুকথা, মুখ্য়মন্ত্রীর কড়া বার্তার পরেই ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget