এক্সপ্লোর

Recruitment Scam : নিয়োগ-দুর্নীতি মামলায় তলব, নিজাম প্যালেসে হাজিরা ভাঙড়ের তৃণমূল নেতার

Job Scam : শাহজাহান মোল্লার ছোট মেয়েও ওএমআর শিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই চাকরি বাতিল হয়ে যায়

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) এবার আরও এক তৃণমূল নেতাকে (TMC Leader) তলব করল সিবিআই (CBI)। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শাহজাহান মোল্লা। এর আগে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সিবিআই সূত্রের দাবি, তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হার ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান। ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও।

শাহজাহান মোল্লার ছোট মেয়েও ওএমআর শিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই চাকরি বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে সিবিআইয়ের তলবে আজ সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে আসেন তৃণমূল নেতা। নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে, কার কার সঙ্গে তিনি যুক্ত ছিলেন...খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।

ধরপাকড়ের মধ্যেই রহস্যজনক নথি উদ্ধার-

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরপাকড়ের মধ্যেই গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পোড়ানো হয় রহস্যজনক নথি। পাঁচিলে ঘেরা বিস্তীর্ণ ফাঁকা জমি। ১৫-২০ বিঘার কম হবে না ! সেখানেই পুড়ছে রাশি রাশি কাগজ। মঙ্গলবার এই ছবি সামনে আসতেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়জুড়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে মঙ্গলবার সকালে দফতরে খবর পৌঁছতেই, ভাঙড়ের আন্দুল-গড়িয়া এলাকায় ছুটে আসেন সিবিআই আধিকারিকরা। লাঠি দিয়ে খোঁচাতেই কোথাও কোথাও দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন! 
জল দিয়ে, মাটি ছড়িয়ে, লাঠি দিয়ে খুঁচিয়ে নথির অংশ বিশেষ খুঁজে বের করার চেষ্টা করলেন CBI আধিকারিকরা। বেশ কয়েকঘণ্টা পর আধপোড়া নথি নিয়ে নিজাম প্য়ালেসে ফিরে যায় সিবিআই। স্থানীয় তাড়দহ পঞ্চায়েতের উপপ্রধানের কথার ভিত্তিতে নিজাম প্যালেসে ডেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

এই ঘটনা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করে। কীসের কাগজ ? কোনও তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা নয় তো ? এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করেছে তখন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘটনায় বিজেপি-সিপিএম যোগসাজশের তত্ত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, জানি না এটা নিয়ে কিছু। বিজেপি-সিপিএমের নতুন গেম।

শুধু সিপিএম-বিজেপিই নয়, ভাঙড় নথি পোড়াকাণ্ডে সিবিআইকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। যদিও জানা যায়, ভাঙড়ে ছাই ঘেঁটে বিহারের একাধিক এলাকার খনি কারবার সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। মিলেছে বেশ কিছু ব্ল্য়াঙ্ক চেক। 

প্রসঙ্গত, গত শুক্রবারই, বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির কাছে পুকুর পাড় থেকে উদ্ধার হওয়া পাঁচ-পাঁচটি ব্যাগে মিলেছিল, চাকরিপ্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য!

আরও পড়ুন ; অয়নের সঙ্গে বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা দেখা করতে আসতেন, 'বিস্ফোরক' শ্বেতা, দাবি ইডি সূত্রে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget