এক্সপ্লোর

Bhowanipore Murder: 'ক্রাইম করে বাংলা থেকে কেউ ছাড় পায় না, তদন্ত হবে,' দম্পতি খুনের ঘটনায় মন্তব্য ফিরহাদের

লুঠের জন্য খুন? নাকি নেপথ্যে রয়েছে পুরনো কোনও শত্রুতা? তদন্ত শুরু করেছে পুলিশ। খাস কলকাতায় হাড় হিম করা হত্যাকাণ্ড! ভবানীপুরের ফ্ল্যাটে খুন হলেন গুজরাতি দম্পতি।

আবীর দত্ত, অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সোমবার রাতে খাস কলকাতায় জোড়া খুন। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানিয়েছেন, ক্রাইম করে বাংলা থেকে কেউ ছাড় পায় না। এখন তদন্ত হবে। ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে। জডগ স্কোয়াড ইত্যাদি নিয়ে তদন্ত চলবে। আমি যা শুনলাম মনে হচ্ছে গুলি করে খুন। যতক্ষণ না ময়নাতদন্ত হচ্ছে কিছু বলা যাবে না। 

১৪ নং কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee) জানিয়েছেন, 'মহিলার পেটে ক্ষত ছিল। ভদ্রলোক পাশ ফিরে শুয়ে ছিলেন, আমি দেখিনি। কোনও রক্তের চিহ্ন ছিল না। বই খাবারের প্লেট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টিভি চলছিল। দু-ঘরে দুটো পাখাও চলছিল। ধস্তাধস্তির চিহ্ন ছিল। পরিবারের তরফে জানানো হয়েছে মহিলার হাতের আংটি এবং বালা মিসিং। 

ভবানীপুরে (Bhowanipore Murder) মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির অদূরে গুজরাতি দম্পতি খুন। হরিশ মুখার্জি রোড লাগোয়া ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার। লুঠের জন্য খুন? নাকি নেপথ্যে রয়েছে পুরনো কোনও শত্রুতা? তদন্ত শুরু করেছে পুলিশ। খাস কলকাতায় হাড় হিম করা হত্যাকাণ্ড! ভবানীপুরের ফ্ল্যাটে খুন হলেন গুজরাতি দম্পতি। মিত্র ইনস্টিটিউশন থেকে ঢিল ছোড়া দূরত্বে, হরিশ মুখার্জি রোডের এই ফ্ল্যাটে থাকতেন ৫৬ বছর বয়সী অশোক শাহ এবং তাঁর স্ত্রী স্মিতা শাহ। সোমবার রাতে ফ্ল্যাট থেকে দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গুলি চালিয়ে খুন করা হয়েছে দম্পতিকে। 

তদন্তকারীদের দাবি, ঘরে টিভি চলছিল। ফ্যান ঘুরছিল। আলমারি খোলা ছিল। বেশ কিছু গয়নাও উধাও বলে অভিযোগ। ঠিক একই দাবী করেছেন কাজরী বন্দ্যোপাধ্যায়ও।  পুলিশ সূত্রে খবর, মৃতদেহে ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। তাহলে কি লুঠের উদ্দেশ্যে খুন? বাড়িতে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাল কারা? কে খুন করল? কীভাবে খুন করল? খুনের উদ্দেশ্য কী? এইসব প্রশ্ন ঘিরে দানা বাঁধছে রহস্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget