এক্সপ্লোর

Fake Aadhar Card: হাজার টাকা দিলেই হাতে ভুয়ো আধার কার্ড ! গ্রাহক সেজে ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Aadhar Card Scam: ভুয়ো আধার কার্ড তৈরির খবর আগে থেকেই ছিল পুলিশ কাছে। সেই সূত্রেই বেশ কিছু দিন ধরে এই দুই অভিযুক্তর উপর নজরদারি চালাচ্ছিল নলহাটি থানার পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : টাকা দিলেই তৈরি করে দেওয়া হচ্ছিল আধার কার্ড। গ্রাহক সেজে নলহাটি থানার পুলিশ হানা দিল আধার কেন্দ্রে। ভুয়ো আধার কার্ড তৈরি করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ২ জনের থেকে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে। কাদের জন্য এখানে ভুয়ো আধার কার্ড তৈরি করা হতো, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার তৈরি করে দেওয়া হতো কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতার হওয়া ২ জনের থেকে বেশ কিছু ভুয়ো আধার কার্ড উদ্ধার করা হয়েছে। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। 

ভুয়ো আধার কার্ড তৈরির খবর আগে থেকেই ছিল পুলিশ কাছে। সেই সূত্রেই বেশ কিছু দিন ধরে এই দুই অভিযুক্তর উপর নজরদারি চালাচ্ছিল নলহাটি থানার পুলিশ। বুধবার দুপুরে নলহাটি থানার পুলিশ বান্দখালা মোড়ে নাসরিন মোবাইল সেন্টারে হানা দেয়। তখনও চলছিল নকল আধার কার্ড বানানোর কাজ। প্রায় ৬ ঘন্টা তল্লাশি চালানোর পর বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে নলহাটি থানায় নিয়ে যায় পুলিশ। এই দুই ব্যক্তির কাছে কারা ভুয়ো আধার কার্ড তৈরি করাতে আসত, এতদিন এই ২ জন কাদের ভুয়ো আধার কার্ড তৈরি করে দিয়েছে, এই গোটা কারবারের সঙ্গে কারা যুক্ত- সব দিকই খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ। যে সমস্ত ভুয়ো আধার কার্ড তল্লাশির সময় বাজেয়াপ্ত করা হচ্ছে সেগুলির নথিপত্রও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

অভিযোগ, প্রথম দিকে বাড়িতে বসে বুয়ো আধার কার্ড তৈরির এই কাজ চালিয়ে যেত দুই অভিযুক্ত। কিন্তু মোটা টাকা পেতেই তারা জনবহুল মোড়ে মাইকিং করে কাজ চালাতে থাকে। আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে ৪০০ থেকে ৫০০ টাকা এবং নতুন ভাবে আধার কার্ড তৈরি করার জন্য এক থেকে দেড় হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এই ২ ব্যক্তির বিরুদ্ধে। আর ভুয়ো আধার কার্ড তৈরি করতে কয়েক হাজার টাকা নেওয়া হতো বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এর পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত সাব্বির হোসেন বাড়ি বান্দখালা গ্রামে। হাজিকুল মোল্লার বাড়ি বীরভূমের পাইকর থানার বিশোড় গ্রামে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget