এক্সপ্লোর

Birbhum News: ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে বেধড়ক মার, TMC কর্মী বুলেট মির্জাকে গ্রেফতার

TMC Birbhum News: শুক্রবার সামনে এসেছিল ভাইরাল ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে বেধড়ক মার ওই কর্মীর। এমনকী, অভিযোগ করায় ঠিকা কর্মীর মা-কেও বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: চোপড়া থেকে আড়িয়াদহ মারধর-গণপিটুনির অভিযোগে গরাদের পিছনে তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম ওরফে 'JCB' থেকে জয়ন্ত সিং। কিন্তু, তারই মধ্যে শাসক দলের কর্মী ময়ূরেশ্বরের বুলেট মির্জার 'দাদাগিরি'র ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছিল বিতর্ক। বুলেট মির্জাকে অবশেষে গ্রেফতার করা হয়। 

শুক্রবার সামনে এসেছিল ভাইরাল ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে বেধড়ক মার ওই কর্মীর। এমনকী, অভিযোগ করায় ঠিকা কর্মীর মা-কেও বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে।  ১ লক্ষ টাকা চেয়ে বেল্ট দিয়ে ঠিকা কর্মীকে বুলেটের শাসন।  ভিডিও ভাইরাল হওয়ার ৩ দিনের মাথায় গ্রেফতার তৃণমূল কর্মী বুলেট। 

বুধবার বুলেট মির্জা ও তাঁর তিন ভাই সহ মোট ৫ জন তাঁদের বাড়িতে চড়াও হয়। বিবস্ত্র করে মাটিতে ফেলে চুলের মুটি ধরে কিল-ঘুষি-লাথি মারা হয়। শুক্রবার মল্লারপুর থানায় তৃণমূল কর্মী বুলেট মির্জা, তাঁর তিন ভাই সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মুম্বইয়ে আক্রান্ত ঠিকা শ্রমিকের মা।

আরও পড়ুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, জোর করে ডিলিট করিয়েছেন মেসেজও ! TMC কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

আক্রান্তের মা বলেন, 'আমাকে এসে আমার এসে বাড়িতে হুমকি দেয়, কাপড় ছেঁড়ে। আমার ছেলের জন্য। আমার ছেলেকে মেরেছে। শাস্তি পেতেই হবে ওকে। শাস্তি দিতেই হবে। থানায় অভিযোগ জানিয়ে এলাম। আমার ছেলেকে ওখানে মেরেছে। তার শাস্তি চাই।'  

নতুন অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কর্মী বুলেট মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেসিবি থেকে জয়ন্ত, বুলেট। অভিযোগ, বিতর্ক, গ্রেফতারির পরেও সমান তালে চলছে মারধর-গণপিটুনি।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা মানে হচ্ছে গুন্ডা, বদমাইশ, ধর্ষণকারী এই ধরনের লোকের তৃণমূল কংগ্রেসের নেতা ওখানে। স্বাভাবিকভাবে তারা সারা ভারতবর্ষে যেখানে সুযোগ পাবে তোলাবাজি করবে। + গোয়াতে গিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন মহিলাদের মাসে ৫ হাজার চাকা করে দেবেন। তাও মহিলারা ভোট দেননি তাঁকে। কারণ জানে ৫ হাজার টাকা করে যদি দেয় তোলাবাজি করে ১০ হাজার টাকা তুলে নেবে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget