এক্সপ্লোর

Birbhum: OMR শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট, শান্তিনিকেতনে শোরগোল

OMR Sheet Scam:কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট!

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ওএমআর শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট!  কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট!  কীসের ওএমআর শিট? কীভাবেই বা এল দোকানে? নাম, রোল নম্বর লেখা ওএমআর শিট ঘিরে শোরগোল।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য-রাজনীতি উত্তপ্ত। ওএমআর শিটে নম্বর বাড়িয়ে বহু অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তার তালিকা প্রকাশিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে অনেকের। এসএসসি, গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত দুর্নীতিও সামনে এসেছে। পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে ওএমআর শিটের নম্বরের বিস্তর ফারাকের ঘটনা সামনে এসেছে। হাইকোর্টের নির্দেশে ধাপে ধাপে সেই তালিকা প্রকাশিত হয়েছে, চাকরিও গিয়েছে। 

সোমবারও প্রায় সাড়ে তিন হাজার জনের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ৩০৩০ জনের ওএমআর শিটের নম্বর, পরীক্ষা প্রাপ্ত নম্বরের চেয়ে বহুগুণ বেশি। এমন পরিস্থিতিতে বীরভূমের শান্তিনিকেতনে কেকের প্যাকেট হিসেবে ওএমআর শিট ব্যবহারের ঘটনা সামনে আসায় স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে।

নম্বরের বিস্তর ফারাক:
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ওএমআর শিটে নম্বর সংক্রান্ত গোলমাল রয়েছে এমন ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল এসএসসি। কতজন পরীক্ষার্থীর কত নম্বর বাড়ানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ কমিশনের। তা সামনে আসতেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। কারণ তালিকার ছত্রে ছত্রে 'দুর্নীতি'। কারও আসল পরীক্ষায় জুটেছে ১, সেটা হয়ে গিয়েছে ৫৪। কারও আবার আসল পরীক্ষায় জুটেছে শূন্য, সেটা হয়ে গিয়েছে ৫৬। এমনই ভূরি ভূরি উদাহরণ ছড়িয়ে রয়েছে ওই তালিকায়। মোট ৩ হাজার ৪৭৮ জনের মধ্য়ে ৩ হাজার ৩০ জনেরই নম্বর দেদার বাড়ানো হয়েছে। ওই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসলে যা নম্বর পেয়েছেন, তার থেকে অনেক অনেক বেশি নম্বর দেওয়া হয়েছে প্রকাশিত omr sheet-এ। তার জেরে মিলেছে চাকরি, ইতিমধ্যে দাপিয়ে চাকরিও করছেন তাঁরা। অবশ্য সবার নম্বর বাড়েনি। তালিকায় ৩০৩১-৩৩৯২ ক্রমসংখ্যায় যাঁরা রয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ও ওএমআর নম্বর এক। আবার, তালিকার ৩৩৯৩ থেকে শেষ পর্যন্ত যাঁদের ক্রমসংখ্যা, তাঁদের প্রাপ্ত নম্বর থেকে ওএমআর শিটের নম্বর অনেকটাই কম।  

অন্যদিকে গ্রুপ সি-র (Group C) ৭৮৫ শূন্য পদে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে কাউন্সেলিং (Counseling)। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল কমিশন।

আরও পড়ুন: দিনেদুপুরে শ্যুটআউট! রক্তাক্ত খড়্গপুর, কেন চলল গুলি?

সেরা শিরোনাম

Jadavpur University: 'যাদবপুরে ঘুঘুর বাসা, অপারেশন শুরু হয়েছে’, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের
'যাদবপুরে ঘুঘুর বাসা, অপারেশন শুরু হয়েছে’, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের
News Live Update : গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
Bankura Market: হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান
হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান
Blood Bank Scam: রক্ত দুর্নীতিতেও 'কাটমানি' ! চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের, ১২০০ থেকে ১৫০০ টাকা কাদের জন্য বরাদ্দ থাকত জানেন ?
রক্ত দুর্নীতিতেও 'কাটমানি' ! চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের, ১২০০ থেকে ১৫০০ টাকা কাদের জন্য বরাদ্দ থাকত জানেন ?

ভিডিও

Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ
Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget