এক্সপ্লোর

Insect in Mid Day Meal : মিড ডে মিলের ডালে কিলবিল করছে পোকা ! শিশুদের রান্না হচ্ছে তা দিয়েই ! সাঁইথিয়ায় বিক্ষোভ

Birbhum News : স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হলেও নিজস্ব কোনও বাড়ি নেই। ভাড়ার মাটির ঘরে চলে পঠনপাঠন। রান্না হয় গোয়ালঘরে !

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : মিড ডে মিলের ডালে কিলবিল করছে পোকা (Insect in Mid Day Meal)। পোকায় খাওয়া চাল-ডাল দিয়েই রান্না হচ্ছে শিশুদের খাবার ! পাচার হচ্ছে ভাল জিনিস। এই অভিযোগে আইসিডিএস কর্মীর (ICDS Workers) সামনে চাল-ডাল ঢেলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অভিযোগ অস্বীকার আইসিডিএস কর্মীর। বিষয়টি খোঁঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও (BDO)। 

মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা। ২ দিন আগেই এই ছবি দেখা গিয়েছে বসিরহাটে। সেই জেলারই দেগঙ্গায় মিড ডে মিলের চাল চুরি করে স্কুলের শৌচাগারে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এবার সেই ছবি দেখা গেল বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায়। যেখানেও ডালে কিলবিল করছে পোকা। আর পোকায় খাওয়া চাল-ডালেই রান্না হচ্ছে মিড ডে মিল। এই অভিযোগে সাঁইথিয়ার রুদ্রনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর সামনেই চাল-ডাল ঢেলে দিয়ে চলে বিক্ষোভ।

স্থানীয় সূত্রে খবর, ২০১৮ সালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হলেও নিজস্ব কোনও বাড়ি নেই। ভাড়ার মাটির ঘরে চলে পঠনপাঠন। রান্না হয় গোয়ালঘরে ! স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পোকা ধরা চাল, ডাল দিয়ে রান্না করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, রান্না করা খাবারে প্রতিদিনই পোকা ভাসতে দেখা যায়। আরও অভিযোগ, প্রতিবাদ করলে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী। বিষয়টি খোঁঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। 

এর আগে কখনও মিড ডে মিলে ডালের বালতিতে মিলেছে সাপ ! কখনও মজুত চালে মরা টিকটিকি, ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও অভিযোগ উঠেছে, মিড ডে মিলে পড়েছে টিকটিকি। এবার সামনে এল পোকা ঘুরে বেড়ানো চাল-ডাল !                                                                                                         

আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান অধীর, বললেন, ‘সবার আগে ভোটের লাইনে দাঁড়াব আমি’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Chorbagan Sarbojanin : চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget