এক্সপ্লোর

Russia-Ukraine War: কোর্স শেষ হতে আর দু’মাস বাকি, ইউক্রেন থেকে সিউড়ি ফিরতে হল ডাক্তারি পড়ুয়াকে

Birbhum News: কোর্স শেষ হতে আর দু’মাস বাকি ছিল। তার মধ্যেই যুদ্ধ-পরিস্থিতিতে তাঁকে ফিরে আসতে হল বাড়িতে। রোমানিয়ার বুখারেস্ট থেকে পরশু দিল্লি আসেন।

এরশাদ আলম, সিউড়ি: পোষ্য বিড়াল নিয়ে ইউক্রেন (Ukraine) থেকে বীরভূমের  সিউড়ির বাড়িতে ফিরলেন ডাক্তারি পড়ুয়া শাহরুখ সুলতান আহমেদ। ২০১৬-য় ইউক্রেনের কিভে মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। কোর্স শেষ হতে আর দু’মাস বাকি ছিল। তার মধ্যেই যুদ্ধ-পরিস্থিতিতে তাঁকে ফিরে আসতে হল বাড়িতে।

রোমানিয়ার বুখারেস্ট থেকে পরশু দিল্লি (Delhi) আসেন। গতকাল গভীর রাতে ফিরেছেন সিউড়ির (Siuri) বাড়িতে। তবে শাহরুখের অভিযোগ, পোষ্য বিড়াল নিয়ে তাঁকে প্রথমে একটি বিমানে উঠতে দেওয়া হয়নি। পরে এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি দেশে ফেরেন। 

অন্যদিকে, যুদ্ধে ক্ষতবিক্ষত ইউক্রেন (Ukraine) থেকে ঘরে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) সোনারপুরের (Sonarpur) তিন ডাক্তারি পড়ুয়া। কারও কথায় উঠে এল দুর্বিষহ অভিজ্ঞতা। কারোর মুখে ঘরে ফেরার শান্তি। কেউ আবার নির্বিঘ্ন ফিরেও কেরিয়ার নিয়ে চিন্তায়। ইউক্রেন কব্জা করতে মরিয়া রাশিয়া (Russia)। 

চলছে লাগাতার আক্রমণ। ৪ শহরে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই মাইকোলেভে সকাল থেকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। ক্রমশ দীর্ঘ হতে থাকা যুদ্ধে আরও বেশি করে রক্তাক্ত হচ্ছে কৃষ্ণসাগরের তীরবর্তী দেশ। 

একদিকে মৃত্যুমিছিল, আরেকদিকে শরণার্থী-স্রোত। আর এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই যুদ্ধদীর্ণ দেশ থেকে রবিবার ঘরে ফিরেছেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের তিন ডাক্তারি পড়ুয়া, যাঁরা পারিবারিক আত্মীয়তায় আবদ্ধ। 

কিছুদিন আগেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে রাজ্যে ফিরলেন ১৪ জন পড়ুয়া (Students)।  শনিবার দিল্লি (Delhi) থেকে কলকাতায় (Kolkata) পৌঁছেছেন তাঁরা।

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পৌঁছনোর পর জেলার বাসিন্দাদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করে রাজ্য সরকার (West Bengal Government)। ইউক্রেন ফেরত পড়ুয়াদের অভিযোগ, নানা প্রতিকূলতা পেরিয়ে হাঙ্গেরি, রোমানিয়া বা পোল্যান্ড সীমান্তে নিজেদের উদ্যোগেই আসতে হয়েছে তাঁদের। ভারতীয় দূতাবাসের তরফে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ পড়ুয়াদের। 

তবে যুদ্ধভূমি থেকে ছেলেমেয়েরা নিরাপদে ঘরে ফেরায় বেজায় খুশি পরিবার। বিনিদ্র রাত কাটছে বিগত বেশ কিছুদিন ধরে। এবার খানিক স্বস্তি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget