এক্সপ্লোর

Birbhum News: বীরভূমে ফের প্রকাশ্যে অনুব্রত-কাজল শেখের দ্বন্দ্ব! আলাদা মিছিল বিধায়ক-উপপ্রধানের

TMC Inner Clash In Birbhum: বীরভূমে ফের প্রকাশ্যে এলো অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্বের কাহিনী। অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধানকে ছাড়াই বৈঠক করলেন নানুরের বিধায়ক বিধান মাঝি।

ভাস্কর মুখোপাধ্যায়, কঙ্কালীতলা: বীরভূমে ফের প্রকাশ্যে চলে এলো জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মতপার্থক্য (TMC inner Clash)। বুধবার সকালে হঠাৎ বাইক মিছিল করে দলীয় সমর্থকদের নিয়ে কঙ্কালীতলায় গেলেন কাজল শেখ ঘনিষ্ঠ নানুরের বিধায়ক বিধান মাঝি। অনুগামীদের নিয়ে বৈঠক করলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অফিস। বৈঠকের সময় সেখানে হাজির ছিলেন না অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধান। যা নিয়ে শোরগোল পড়ে গেছে বীরভূমের রাজনৈতিক মহলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলের মধ্যে দ্বন্দ্বের কারণে এলাকার উন্নয়ন থমকে রয়েছে বলে দিনকয়েক আগে মন্তব্য করেছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের লায়েকবাজারে, তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে সভাধিপতির ওই মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছিল দলে। বুধবার সেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অফিসে এসেই এলাকার উন্নয়নের কাজ নিয়ে বৈঠক করলেন নানুরের বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতির ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত বিধান মাঝি।

ঘটনাচক্রে কঙ্কালীতলা পঞ্চায়েত এলাকা নানুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন। ফলে, বিধায়ক বৈঠক করতেই পারেন। কিন্তু, এই একটি পঞ্চায়েত যেখানকার নেতৃত্ব তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। কঙ্কালীতলায় ব্যাপক উন্নয়ন হয়েছে অনুব্রত মণ্ডলের হাত ধরে। 

সেখানে সর্মথকদের নিয়ে বিরাট বাইক মিছিল করে কাজল শেখের ‘ঘনিষ্ঠ’ বিধায়ক এসে হঠাৎ উন্নয়ন নিয়ে বৈঠক করায় দলের অন্দরে প্রশ্ন উঠেছে। তাহলে কি অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধান মামন শেখের হাত থেকে পঞ্চায়েতের রাশ নিজের হাতে নিতে চাইছেন কাজল ঘনিষ্ঠ বিধায়ক? বুধবার  বৈঠকে নানুরের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ, পঞ্চায়েত প্রধান ছবিরানি সাহা। বৈঠক উপলক্ষে পঞ্চায়েতে জেলা সভাধিপতির অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচুর পরিমাণে পুলিশও মোতায়ন করা হয়েছিল।

কিন্তু  মামন-সহ ১৭ জন পঞ্চায়েত সদস্য গরহাজির ছিলেন। এমনকী বোলপুর-শ্রীনেকতন পঞ্চায়েত সমিতি এবং এলাকার জেলা পরিষদের সদস্যদেরও এই দিনের বৈঠকে দেখা যায়নি। বরং, মামনের নেতৃত্বে এই দিন সন্ধ্যায় তৃণমূলের মিছিল বেরোয়। এই মিছিলে পঞ্চায়েতের সদস্যরা, কর্মী ও সমর্থক সহ উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েতরা। মিছিল থেকে স্লোগান ওঠে, “অনুব্রত মণ্ডল জিন্দাবাদ' ‘কঙ্কালীতলায় বহিরাগতদের গুণ্ডারাজ মানছি না, মানব না'! এই সব মিলিয়ে কঙ্কালীতলা হঠাৎ করে চলে এসেছে রাজনীতির কেন্দ্রবিন্দুতে। 

এই অঞ্চলে ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দল ‘লিড’ পায়নি জানিয়ে বিধায়কের দাবি, “জেলা সভাধিপতি কাজল শেখ কেতুগ্রাম ও নানুর বিধানসভার দায়িত্ব পাওয়ার পরে ২০২৩-এর পঞ্চায়েত ও এই বছর লোকসভা নির্বাচনে আমাদের বিপুল লিড হয়েছে।” বিধায়কের এই মন্তব্যেও চর্চা বেড়েছে। কারণ, ‘১৯ ও ‘২১-এর দু’টি ভোটেই বীরভূমের ১১টি এবং পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্ৰ (কেতুগ্রাম, আউশগ্রাম, মঙ্গলকোট) দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল

২০১৮ ও '২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পঞ্চায়েতে তৃণমূল ক্ষমতায় রয়েছে। এলাকার বাসিন্দারা জানান, প্রধান থাকলেও পঞ্চায়েতের পুরো কাজকর্ম বকলমে দেখেন অনুব্রত-ঘনিষ্ঠ উপপ্রধান ওহিদউদ্দিন ওরফে মামন। তিনি কেন বৈঠকে ছিলেন না।

কঙ্কালীতলা পঞ্চায়েতে বৈঠক করছেন নানুরের বিধায়ক বিধান মাঝি। সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হানিফ ও পঞ্চায়েত প্রধান ছবিরানি সাহা।

এই বিষয়ে  মামন বলেন, “আজ পঞ্চায়েতে কোনও বৈঠক রয়েছে বলে আমার জানা ছিল না। আমাকে ডাকাও হয়নি। আমি এবং বাকি সদস্যরা ছিলাম না।” কেন ডাকা হল না? উপপ্রধান বলেন, “সে বিষয়ে আমি বলতে পারব না। তবে, তিনি (বিধান মাঝি) আমাদেরই বিধায়ক। পঞ্চায়েতের কাজকর্ম দেখতে এসেছেন, এতে অসুবিধা কোথায়।”

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Hooghly News: শ্যুটআউটে অভিযুক্ত, গোঁফ পাকাতে পাকাতে বলল, 'তৃণমূল করি' !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget