এক্সপ্লোর

Birbhum News: পুশব্যাকের পর 'অনুপ্রবেশকারী' বলে সন্দেহ, বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার বীরভূমের ৬ বাসিন্দা !

6 Birbhum Resident Arrested by Bangladesh Police : বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার বীরভূমের ৬ বাসিন্দা ! মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি ভুক্তভোগীর পরিবারের

বীরভূম: সীমান্তের দুই পাড়ে টানাপোড়েনের শিকার বীরভূমের ৬ বাসিন্দা। পরিবারের দাবি, বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের পর এবার অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। রাজ্য সরকারের হস্তক্ষেপ করে ফিরিয়ে আনুক এদেশে, দাবি করছে ৬ পরিযায়ী শ্রমিকের পরিবার।

আরও পড়ুন, প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ! দুর্যোগ থেকে মুক্তি কবে ?

বাংলাদেশ পুশব্যাক করা সোনালি বিবির মা জ্যোৎস্নারা বিবি, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়হাত করে বলছি, আপনারা মেয়েকে এখানে এনে দিন, আর কিচ্ছু চাই না।' বাংলাদেশ পুশব্যাক করা সোনালি বিবির বাবা ভুদু শেখ  বলেন, এখানকার রেশন কার্ড ছিল আমার মেয়ের। আমার তো সাতপুরুষ এখানেই আছি। আমরা তো বাংলাদেশি নই। ভারত ও বাংলাদেশ, দুই দেশেই তাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ! আর তার জেরেই বীরভূমের পাইকরের দুই পরিবারের পরিচয় এখন শুধুই 'অনুপ্রবেশকারী'!সীমান্তের দুই পাড়ে টানাপোড়েনের শিকার বীরভূমের ৬ বাসিন্দা। এখন তাঁরা কার্যত 'দেশহীন'। আর তাঁদের ঘরের ফেরার পথের দিকে চেয়ে চোখের জলে দিন গুনছেন তাঁদের বাবা-মা।
 
পরিবার সূত্রে খবর, বাড়ি বীরভূমের পাইকরে হলেও, কাজের সূত্রে স্বামী দানিশ শেখের সঙ্গে ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন সোনালি বিবি। অভিযোগ, গত ১৭ জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর ২৬ তারিখে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। একইভাবে বীরভূমেরই বাসিন্দা সুইটি বিবি এবং তার দুই ছেলেকেও রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ।অভিযোগ, সেদেশের চাঁপাই নবাবগঞ্জ থেকে অনুপ্রবেশকারী সন্দেহে পাল্টা তাঁদের গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
 
সোনালি বিবির মা জ্যোৎস্নারা বিবি বলেন, দিল্লি থেকে নিয়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে বাংলাদেশ। বাংলা কথা বলেছে তাই। আমার মেয়ের খালি আধার কার্ড আছে। এখানকার।কাল শুনলাম বাংলাদেশে গ্রেফতার করেছে। সোনালি বিবির বাবার দাবি, ভারতীয় পরিচয়পত্র থাকলেও তাঁদের মেয়ে-জামাই ও নাতিকে হেনস্থা করা হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছেন তাঁরা। সোনালি বিবির বাবা ভুদু শেখ বলেন, 'এখানকার রেশন কার্ড ছিল আমার মেয়ের। আমার তো সাতপুরুষ এখানেই আছি। আমরা তো বাংলাদেশি নই। ধরে নিয়ে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, আমরা জানিই না। আমরা ভারতের নাগরিক। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।' 
 
সূত্রের খবর, একই পরিণতি হয়েছে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা আরেক পরিযায়ী শ্রমিক সুইটি বিবি ও তাঁর দুই নাবালক সন্তানেরও।তাঁদেরও বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে বলে দাবি পরিবার সূত্রে। কিন্তু আদৌ কবে ঘরে ফিরতে পারবে সোনালিরা? কীভাবে? সেই দুশ্চিন্তাতেই ঘুম উড়েছে পরিবারের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget