এক্সপ্লোর

Birbhum News: রাতভর তাণ্ডব, সকালে ঘুমপাড়ানি গুলিতে কাবু দাঁতাল

Birbhum Update: বীরভূমের সিউড়িতে হাতিকে বাগে আনতে গিয়ে জখম হয়েছেন ২ জন বনকর্মীও। শেষ পর্যন্ত রবিবার সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়েছে হাতিটিকে।

এরশাদ আলম, বীরভূম: রাতভর হাতির তাণ্ডব। এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেরাল হাতি। দাঁতালকে সামলাতে কার্যত নাস্তানাবুদ হলেন বন দফতরের কর্মীরা। হাতিকে বাগে আনতে গিয়ে জখম হয়েছেন ২ জন বনকর্মীও। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি। শেষ পর্যন্ত রবিবার সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়েছে হাতিটিকে।  

হাতির হামলা:
কখনও চাষের জমিতে দৌড়। কখনও গৃহস্তবাড়ি চারিদিকে ঘুরে বেরানো। সারা রাত ধরে সিউড়ির বিভিন্ন এলাকায় ঘুরেছে হাতি। রাতভর সিউড়ির অবিনাশপুর দাপিয়ে বেড়িয়েছে দাঁতালটি। রবিবার সকালেও ক্ষান্ত হয়নি হাতি। এ দিন সকালে লোকালয়ে ঢুকে পড়ে ওই হাতি। যা ঘিরে প্রবল আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়।

নাস্তানাবুদ বনদফতর:
লোকালয়ে হাতির তাণ্ডবে প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। ফলে অতিরিক্ত সাবধানী হতে হয়েছে বন দফতরের কর্মীদের। হাতিটিকে বাগে আনতে রীতিমতো নাকানিচোবানি খেয়েছেন বনকর্মীরা।
জখমও হয়েছেন দুই বনকর্মী। বন দফতরের গাড়ির উপরেও চড়াও হয়েছে দাঁতালটি। ক্ষতি হয়েছে গাড়িরও। 

কোন পথে লোকালয়ে হাতি?
বনদফতর সূত্রে খবর, শনিবার পূর্ব বর্ধমান থেকে অজয় পেরিয়ে সকালে সিউড়ি এলাকায় ঢুকে পড়ে গজরাজ। তারপর থেকে সেখানেই দাপিয়ে বেড়িয়েছে। রবিবার সকালে লোকালয়ে ঢুকে পড়ে প্রাণীটি। তার জেরেই এলাকায় ছড়ায় আতঙ্কও। শেষপর্যন্ত ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়েছে দলছুট হাতিটিকে। তারপরে ক্রেনের সাহায্যে তোলা হয় হাতিটিকে। প্রাথমিক চিকিৎসার জন্য হাতিটিকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হয়েছে। 

পশ্চিম বর্ধমানের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল কল্যাণ দাস বলেন, 'পরশু থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল হাতিটা। আমরা পিছু ধাওয়া করছিলাম। হাতির আক্রমণে ২ জন বন কর্মী আহত হন। বন দফতরের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।  আজ সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে হাতিকে কাবু করেছি। হাতিটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে। গ্রামে ক্ষয়ক্ষতি হয়নি সেভাবে।'

আরও পড়ুন: ট্রাফিক সামলানোর সময় কর্তব্যরত এনভিএফ কর্মীকে চড়, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget