এক্সপ্লোর

Birbhum News: 'বিজেপির উপর হামলাকারীরাই এখন জেলা কমিটিতে', ক্ষোভ উগরে পদত্যাগ পদ্ম নেতার

বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। ভোটপরবর্তী হিংসার ইস্যুতে গুরুতর অভিযোগ আনলেন বিজেপি নেতা।

এরশাদ আলম, বীরভূম: বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। সোশাল মিডিয়ায় পদত্যাগ বীরভূম জেলা কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্যের। ফেসবুকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা ফণীরঞ্জন রায়। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের পর যাঁরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে, তাঁরাই এখন বিজেপির জেলা কমিটির নের্তৃত্বে। দল তাঁর মূল্যায়ন করেনি বলেও ক্ষোভপ্রকাশ করেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। 

প্রায় ২ কোটি টাকার চাকরির অফার পেলেন যাদবপুর পড়ুয়া

ফেসবুকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা ফণীরঞ্জন রায়। ইতিমধ্যেই নিজ পদ থেকে ইস্তফা দিয়ে জেলা সভাপতি থেকে রাজ্য সভাপতির উপর ক্ষোভ উগরে বার করেছেন। বিজেপি নেতা ফণীরঞ্জন রায়, জেলা নের্তৃত্বের উপর একটি গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, একুশের বিধানসভা ভোটের পর হিংসায় আক্রান্ত হয়েছেন তার পরিবারও। হামলাকারীরা তাঁদের বাড়ির উপর এবং তাঁর দাদার পেট্রোলপাম্পের উপর আক্রমণ চালিয়েছে। এদিকে সেই হামলাকারীরাই এখন, জেলা কমিটির নের্তৃত্বে রয়েছেন। বারংবার বলা সত্ত্বেও, তার কোনও কোনও কথাই কখনও কানে নেননি জেলা কমিটি।এদিকে, বিজেপিকে 'ফেসবুক পার্টি' বলে কটাক্ষ করে তৃণমূলের দাবি, মাসখানেকের মধ্যে বীরভূমে বিজেপির জেলা কমিটির সব সদস্যই পদত্যাগ করবেন। দলীয় নেতার প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ নিয়ে অস্বস্তি ঢাকতে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস গেরুয়া শিবিরের।

প্রসঙ্গত, বঙ্গবিজেপিতে পদত্যাগের মোড়ক লেগেছে, তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় আসার পর। একের পর এক বিধায়ক, নেতারা গেরুয়া শিবির থেকে ঘাসফুলে নাম লিখিয়েছেন। তবে এর মধ্যে রাজীবদের মতো অনেকেই রয়েছে একুশের বিধানসভা ভোটের আগে আসা দলবদলুদের ফের তৃণমূলে ফেরা। আবার বিজেপির হেভিওয়েট নেতা বাবুল সুপ্রিয়ও। যিনি ইতিমধ্যে অল্প ভোটের ব্যবধানে বালিগঞ্জ বিধানসভায় বাজিমাত করেছেন। বিজেপি থেকে বাবুল বিয়োগে যে বড়সড় ভারডুবি হয়েছে দিলীপ ঘোষ না মানলেও হাড়েহাড়ে টের পাচ্ছেন বলে দাবি বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েটদের। এদিকে বিজেপির অন্দরে ক্ষোভের আগুন জ্বলছে অনেকদিন ধরেই। মূলত বাংলায় বিজেপির হারের পর আরও বেশি ক্ষোভ গিয়ে পড়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের উপর।তবে একের পর এক পদত্যাগ নিয়ে যে প্রশ্ন ওঠেনি, তা নয়। দলীয় চোখরাঙানির উর্ধ্বে গিয়ে সোশ্যালমিডিয়াতেই প্রশ্ন তুলেছেন অনুপম হাজরা, সৌমিত্র খাঁ-সহ অনেকেই। কিন্তু কথা হচ্ছে, শাহ-নাড্ডা সবাই এল শহরে, পদ্মনেতাদের পদত্যাগই শুধু থামল না, বলে চাপান উতোর রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget