এক্সপ্লোর

Birbhum News: নানুরে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

মাঝরাতে বাড়িতে ঢুকে তাণ্ডব। খুনের হুমকির মুখে কোনওমতে বাড়ির পাঁচিল টপকে পালিয়ে প্রাণরক্ষা। এমনই অভিযোগ করলেন বীরভূমের (Birbhum) বিজেপি জেলা কমিটির সদস্য তারক সাহা।

পরিতোষ দাস, নানুর: নানুরে (Nanur) বিজেপি নেতার (BJP Leader) বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতার দাবি, তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। যদিও নানুর ব্লক তৃণমূল (TMC) সভাপতির দাবি, বিষয়টি সম্পর্কে তাঁদের কিছু জানা নেই। বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব বলে ইঙ্গিত করেছেন তিনি।

বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ: মাঝরাতে বাড়িতে ঢুকে তাণ্ডব। খুনের হুমকির মুখে কোনওমতে বাড়ির পাঁচিল টপকে পালিয়ে প্রাণরক্ষা। এমনই অভিযোগ করলেন বীরভূমের (Birbhum) বিজেপি জেলা কমিটির সদস্য তারক সাহা। বিজেপি নেতার দাবি, বুধবার সিউড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিলে যোগ দেন তিনি। অভিযোগ, ফেরার পর রাত দেড়টা নাগাদ তাঁর বাড়িতে আচমকাই ঢুকে পড়ে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। কোনওরকমে তিনি পাঁচিল টপকে পালিয়ে যান। বিজেপি নেতার আরও দাবি, তাঁকে খুনের হুমকির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচনে নানুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন তারক সাহা। যদিও, হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনায় কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।

এদিকেরামপুরহাট হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। এবার গোয়েন্দাদের জালে রিটন শেখ নামে এক টোটোচালক। তাঁর টোটো করেই গ্রামে পেট্রোল নিয়ে যাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি। ২১ মার্চ রাতে তৃণমূলের উপপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপর বগটুই গ্রামের পূর্ব পাড়ায় পরপর বাড়িতে আগুন ধরানো হয়। পুড়ে মৃত্যু হয় শিশু-মহিলা সহ ৯ জনের। তার মধ্যে নাজিমা বিবি নামে এই মহিলা, মৃত্যুর আগে এবিপি আনন্দকে দেওয়া শেষ বয়ানে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছিল। কিছুদিন পর আরেক প্রত্যক্ষদর্শী দাবি করেন,  ঘটনার দিন ২টি টোটো ও একটি বাইকে করে পেট্রোল ও বোমা এনে হামলা চালানো হয়।

ভাদু শেখ খুন এবং আগুন লাগিয়ে হত্যার তদন্তে নেমে এই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে সিবিআই। গোয়েন্দা সূত্রে দাবি,  সিসিটিভি ফুটেজ থেকেই টোটোচালক রিটন শেখের হদিশ মেলে। কয়েকজন গ্রামবাসী তাঁকে সনাক্তও করেন।  এরপর বুধবার রাতে টোটোচালক রিটন শেখকে বগটুই থেকে গ্রেফতার করা হয়।  সিবিআই সূত্রে দাবি, রিটনের টোটো করেই পাম্প থেকে পেট্রোল গ্রামে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget