এক্সপ্লোর

Rampurhat Murder Case: 'বাড়িতে আগুন লাগাতে পেট্রোল এনেছিল বুলু শেখ', বগটুইকাণ্ডে সিবিআই-র জালে আরও ১

Rampurhat Bogtui Murder Case : রামপুরহাট হত্যাকাণ্ডে, বাড়িতে আগুন লাগানোর জন্য পাম্প থেকে পেট্রোল এনেছিল বুলু শেখ। সেই বুলু শেখ ওরফে ডলারকে এবার গ্রেফতার করল সিবিআই।

বীরভূম: রামপুরহাট হত্যাকাণ্ডে (Bogtui Murder Case) আরও একজনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। বুলু শেখ ওরফে ডলার নামে আরও এক অভিযুক্ত গ্রেফতার। বাড়িতে আগুন লাগানোর জন্য পাম্প থেকে পেট্রোল এনেছিল বুলু শেখ। বুলু শেখ ওরফে ডলারকে গ্রেফতারের পর দাবি সিবিআইয়ের।

 প্রসঙ্গত, এবছরে ২১ মার্চ রাতে খুন হয় রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ভাদু শেখ। এরপর ওই গ্রামে একের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় মৃত্যু হয় একাধিক জনের। আহতও হন অনেকেই। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করে সরকার। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অনেক মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই রাতের ঘটনা এখনও যেন চোখের সামনে ভেসে ওঠে। অগ্নিকাণ্ডের ৪ মাস পর বাড়িতে ফেরেন রামপুরহাটে বগটুই গ্রামে ক্ষতিগ্রস্থ স্বজনহারা মিহিলাল শেখ , শেখ লাল শেখরা। বাড়িতে ফিরতে পেরে খুশি হলেও পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে।মিহিলাল বলেন, 'আমরা প্রায় ৪ মাস পর বাড়ি ফিরলাম। এখনও  অনেকেই বাড়ি ঠিকঠাক করছে। বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে। কিন্তু যাঁদের হারিয়েছি, তাঁরাও এই বাড়িতেই থাকতেন। তাঁদের আর কোনওদিন দেখে পাব না। সেই কষ্ট থেকেই যাচ্ছে।'তাঁর কথায়,  'রাজ্য সরকার যে টাকা দিয়েছিল, তা থেকে অনেক বেশি খরচ হয়েছে। তাই সহযোগিতার আবেদন করছি।' 

আরও পড়ুন, 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা

 শেখ লাল শেখ বলেন,'২১ মার্চ অভিশপ্ত রাত থেকে আমারা বাড়ি ছাড়া ছিলাম। অনেক কষ্টে দিনগুলো কাটিয়েছে। যেহেতু তদন্তের কারণে বাড়ি ফিরতে দেরি হল। তবে মনের মধ্যে এখনও ভয় আছে।'এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন, অগ্নিকাণ্ডে প্রায় গোটা পরিবার হারানো, মিহিলাল শেখ। তাঁর দাবি, গোটাটাই হয়েছিল, ভাদু শেখের ডান হাত লালন শেখের নির্দেশে। মিহিলালের বক্তব্য, 'ঘটনার দিন কয়েকটা মিটার দূরে সবটা দেখি। লালনই হচ্ছে মূল পাণ্ডা।'বগটুইকাণ্ডের পরদিন অর্থাৎ ২২ মার্চ পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে। যেখানে ১২ নম্বরে নাম রয়েছে লালন শেখের। লালনের পরিবার স্বীকার করে নিয়েছে যে, সেদিনও লালন শেখ গ্রামেই ছিলেন।  তদন্তে সূত্রের খোঁজে, লালনের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে, তালা ভেঙে ঢুকেছিল সিবিআই। যদিও, সেই সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক লালন শেখ আগেই সরিয়ে ফেলেন দেন বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget