এক্সপ্লোর

Suvendu Attacks Governor : "বেআইনি কাজ করছেন", ফের শুভেন্দুর নিশানায় রাজ্যপাল

BJP Leader : বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা

ঝিলম করঞ্জাই, রুমা পাল ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যপালের বিরুদ্ধে ফের সুর চড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, বিরোধীদের অধিকার রয়েছে, তারা যেটা মনে করে সেটা বলার।

ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। তুললেন রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। রাজ্যপাল হিসাবে আসার পর থেকে সি ভি আনন্দ বোসের ভূমিকায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি থেকে, রিষড়ায় অশান্তির ঘটনায় রাজ্যপালের ভূমিকা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়কে ফের রাজ্যের লোকায়ুক্ত নিযুক্ত করার বিরোধিতা করেন বিরোধী দলনেতা।

এই প্রেক্ষাপটে, বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে, গতকাল ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা। শুভেন্দু বললেন, "উনি সম্মানীয় ব্যক্তি এখন কিছু বলছি না। লোকায়ুক্ত নিয়োগ বেআইনি হয়েছে। সরকারের সঙ্গে মিলেমিশে কখনও ভাল, কখনও খারাপ কাজ করছেন। ভাব ভালবাসা করছে চলছেন, গোপালকৃষ্ণ গান্ধীকে (Gopal Krishna Gandhi) আমি প্রণাম করি রাজ্যপাল হিসাবে। ধনকড়কে স্যালুট করি।" এনিয়ে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "রাজ্যপাল একটা কনস্টিটিউশনাল পোস্ট। এগুলো উচিত নয় শুভেন্দুর বলা।"

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই প্রসঙ্গে গতকাল সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিভাজন করেন মুখ্যমন্ত্রী। কারণ চাকরি দিতে পারেননি, উন্নয়ন করতে পারেননি। গবিরকে আরও গরিব করেছেন। এই বীরভূম জেলায় একশো কোটি টাকার মালিক হয়েছেন একশো জন। ওঁদের গুরুদেব চলে গেছেন। আরও যাবেন।...নুরুল বলে একজনের নাম করছে, সেটা যাবে না।" পাল্টা তোপ দেগে ফিরহাদ বলেন, "এজেন্সি করছে না বিজেপি করছে, এজেন্সি জানছে না কোর্ট জানছে না বিজেপি দল কী করে জানছে ? কোর্টকে দেখতে বলব।"

নন্দীগ্রামকাণ্ডের পর, সেখানে গেছিলেন তৎকালীন রাজ্য়পাল গোপালকৃষ্ণ গান্ধী। বিজেপি রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তোলার পর কোচবিহারে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে, ধনকড়ের ভূমিকায় বেজায় খুশি হলেও, বর্তমান রাজ্য়পালকে নিয়ে কোনওভাবেই সন্তুষ্ট হতে পারছেন না শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ; রামনবমীতে হিংসা, অশান্তি নিয়ে মামলা শুভেন্দুর, NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget